Thursday, May 14, 2026

শতবর্ষ আগের প্রেক্ষাপট, ফিরিয়ে দিল সময়

Date:

Share post:

একশ বছরে তবে কি ইতিহাসের পূনরাবৃ্ত্তি। একশ বছর আগে অর্থাৎ ১৯১৯ সালের আঠারই মার্চ, আর একটা দেশজোড়া আন্দোলনের সূচনা হয়েছিল । প্রথম বিশ্বযুদ্ধ শেষ । দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধে কাহিল ব্রিটিশ শক্তি । দেশের অভ্যন্তরে তখন স্বদেশী আন্দোলন উত্তাল। পরিস্থিতি সামাল দিতে ব্রিটিশ সরকার এক সন্ত্রাসবাদ বিরোধী এবং দমনমূলক আইন প্রণয়ন করেন । কুখ্যাত রাউলাট আইন ।বৈপ্লবিক কার্যকলাপের মোকাবিলা করার উদ্দেশ্যে বড়লাটের আইন সচিব সিডনি রাওলাটের সভাপতিত্বে কমিটি গঠিত হয়। রাওলাট কমিটি কতগুলি সুপারিশ করে। প্রথমত, সন্দেহভাজন যে কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে, দ্বিতীয়ত, আটক ব্যক্তিকে বিনা বিচারে বন্দী রাখা যাবে, তৃতীয়ত, বিশেষ আদালতে তার বিচার হবে, চতুর্থত, ঐ আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে না, সর্বশেষ, সরকার বিরোধী যে কোন প্রচার দণ্ডনীয় বলে গণ্য হবে। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয় এবং সরকার সাধারণ আইনের প্রয়োগ স্থগিত রেখে, জনসাধারণকে চরম পুলিশি ও প্রশাসনিক অত্যাচার ও নির্যাতনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় ।এই আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাবেশে জালিয়ানওয়ালাবাগে ব্রিটিশ সরকারের সংগঠিত নৃশংস হত্যাকাণ্ড দেশকে স্তব্ধ করে দেয়। পরের বছর শুরু হয় অসহযোগ আন্দোলন। ১৯২২ সালে হিংসার সীমা ছাড়ায় এই আন্দোলন। চৌরিচৌরার ঘটনায় গান্ধীজি ইতি টানেন আন্দোলনের। সরকারের কোনও সিদ্ধান্তের বিরোধিতা মানেই সেটি দেশদ্রোহিতা, এই ভাবনা ব্রিটিশ রাউলাট আইনে উল্লেখ ছিল। তবে কি বদলায়নি দেশ এই একশ বছরে! তবে কি শুধু শাসনের রঙ বদলেছে ! করোনায় মারা গেছেন যত জন তার অনেক গুন বেশী সংখ্যায় মানুষ মারা গেছেন এনআরসি বিরোধী আন্দোলনে। অসহযোগ আন্দোলন সেদিনও হিংসার পথ নিয়েছিল। আজকেও তার ব্যাতিক্রম হয়নি। আঠারই মার্চ ১৯১৯, রাউলাট আইনের সূচনা হয়েছিল। ২০২০ সালের আঠারই মার্চ। আরএকবার ভেবে দেখার দিন।

 

আরও পড়ুন-দায়িত্বজ্ঞানহীন সেই আমলার কাছ থেকে করোনা কাদের মধ্যে ছড়াতে পারে?

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...