Saturday, March 14, 2026

“একা থেকে লড়ব মারণ রোগের সঙ্গে” দেশে ফিরে সিদ্ধান্ত প্রসেনজিৎ-সৃজিতের

Date:

Share post:

করোনার জেরে বন্ধ শ্যুটিং। বিদেশ থেকে একে একে ফিরে আসছেন টলি সেলেবরা। মিমি, জিৎ, বিশ্বনাথের পরে বৃহস্পতিবার ফিরলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতের পরবর্তী ‘কাকাবাবু’ সিরিজের শুটিংয়ে দক্ষিণ আফ্রিকায় ছিলেন তাঁরা। জোহানেসবার্গ বিমানবন্দর থেকে দুবাই হয়ে এদিন সকাল ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামে টিম ‘কাকাবাবু’। এয়ারপোর্ট কর্তৃপক্ষের করোনা সংক্রান্ত সব ধরনের পরীক্ষাতেই প্রাথমিক ভাবে পাশ করেছেন তাঁরা। দু’জনেরই মুখ ঢাকা ছিল মাস্কে। সংবাদ মাধ্যমের সঙ্গেও মুখ ঢেকেই কথা বলতে দেখা যায় তাঁদের।

বিমানবন্দরের বাইরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রসেনজিৎ বলেন, দক্ষিণ আফ্রিকায় থাকতে তাঁদের কোনও অসুবিধে হয়নি। কিন্তু বিদেশ থেকে এসেছেন বলে, আপাতত বাড়িতে ১০ দিনের বেশি নিজেকে কোয়ারেন্টাইনে রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন টলিউডের বুম্বাদা।

সৃজিত মুখোপাধ্যায় জানান, করোনায় আক্রান্ত দেশগুলির মধ্যে নেই আফ্রিকা, তাই রাজারহাটে আইসোলেশন সেন্টরে যেতে হচ্ছে না। তবে, আগামী ১৪দিনের জন্য তিনি ‘হোম কোয়রান্টিন’-এ থাকবেন বলে জানান সৃজিত। পরিবার ও সাধারণ মানুষের স্বার্থে এই সিদ্ধান্ত।

শহরে ফিরে টুইটারে সৃজিত লেখেন, “সময়ের একদিন আগেই দেশে ফিরতে হয়েছে। দক্ষিণ আফ্রিকা এবং কলকাতা টিমকে ধন্যবাদ। তাঁদের পরিশ্রমেই শ্যুট শেষ করা গিয়েছে। এবার হোম কোয়রান্টিনে ১৪ দিন থাকব। কারণ ভারত এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে এই রোগের মোকাবিলা করব কিন্তু একসঙ্গে থেকে নয়।”
এ দিকে বুধবার শুটিং সেরে দেশে ফেরেন সাংসদ এবং অভিনেতা মিমি চক্রবর্তী ও জিৎ। মিমি জানান, আপাতত ১৪দিন বাড়িতেই থাকবেন তিনি। যদিও সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মিমি চক্রবর্তীকে মাস্ক ছাড়াই দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা জিৎ, তাঁকে অবশ্য মাস্ক পরেই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে দেখা যায়।

আরও পড়ুন-১৪দিন নিজেকে গৃহবন্দি রাখবেন মিমি! বন্ধ করে দিলেন অফিস

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...