Monday, May 11, 2026

বিমানে মিমি-জিতের সহযাত্রীর করোনা-সন্দেহ!

Date:

Share post:

আরও জোরাল হল উদ্বেগ। সূত্রের খবর বুধবার, অভিনেতা জিৎ ও মিমি চক্রবর্তীর সঙ্গে একই বিমানে ফেরা এক যুবককে করোনা আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতায় প্রথম ধরা পড়া করোনা আক্রান্ত লন্ডন থেকে আসা যুবকের চিকিৎসা চলছে বেলেঘাটা আইডি-তে। অভিযোগ, নবান্নের স্বরাষ্ট্র দফতরের বিশেষ সচিবের পুত্র লন্ডন থেকে ফিরলেও যথাযথ সতর্কতা নেননি। এমনকী, চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত আইডি হাসপাতালে ভর্তিও হননি বলে অভিযোগ উঠেছে তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে।

এদিকে, মিমি ও জিৎ লন্ডন থেকে ফেরার সময়ে যে বিমানে ছিলেন, সেই বিমানেই দুবাই থেকে উঠেছিলেন এক যুবক। নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার সময়ই সন্দেহ হওয়ায় ওই যুবককে পাঠানো হয় বেলেঘাটা আইডি হাসপাতালে৷ আপাতত আইডিতেই চিকিৎসাধীন ওই যুবক৷ তাঁর পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন-করোনা-মোকাবিলা আজ কী বলবেন প্রধানমন্ত্রী, দেশজুড়ে অন্তহীন কৌতূহল আর জল্পনা

Related articles

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...