Friday, May 1, 2026

Big breaking: ভারতে চতুর্থ করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু

Date:

Share post:

করোনা আক্রান্ত চতুর্থ ব্যক্তির মৃত্যু হয়েছে পাঞ্জাবে। সূত্রের খবর, দিনকয়েক আগে জার্মানি থেকে ইতালি হয়ে দেশে ফেরেন তিনি। মৃতের বয়স ৭০ বছর। পাঞ্জাবের নয়া শহরে ওই ব্যক্তির মৃত্যু হয়।
কর্ণাটক, দিল্লি, মুম্বইয়ের পর করোনা আক্রান্তের মৃত্যু হল পাঞ্জাবে। সারা বিশ্ব সহ ভারতে আতঙ্ক ছড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৪। জানা গিয়েছে এই ব্যক্তি জার্মানি থেকে ইতালি হয়ে ভারতে ফিরেছিলেন। সেখান থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন। তাঁর লালারসের নমুনা পাঠানো হয় নাইসেটে। সেই পরীক্ষায় করোনাভাইরাস তথা কোভিড-১৯ পজিটিভ হয়। গত কয়েকদিন ধরে আইসোলেশনে ছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে মৃত্যু হয় তাঁর।

Related articles

ফের বাড়ল অটো এলপিজির দাম, ভাড়া বৃদ্ধির আশঙ্কা আমজনতার 

বাণিজ্যিক গ্যাসের পর এবার বাড়ল অটো এলপিজির দামও (Auto LPG gas price hike)। শুক্রবার থেকে একধাক্কায় ৬ টাকা...

আজ ফের পোস্টাল ব্যালট মুভমেন্টের সম্ভাবনা, রাতের পর সকালেও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কুণাল

স্ট্রং রুমে কারচুপির অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস (TMC), বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সকালে ফের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গেলেন...

একধাক্কায় ৯৯৪ টাকা বাড়ল গ্যাসের দাম!

মে মাসের প্রথম দিনে একলাফে প্রায় হাজার টাকার কাছাকাছি বেড়ে গেল বাণিজ্যিক গ্যাসের দাম (commercial cylinder price hike)...

শ্রমিক দিবস-বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ মেট্রো সূচিতে রদবদল, কমলো রেকের সংখ্যা

শুক্রবার সকাল থেকে মেট্রো সূচিতে (Kolkata Metro Schedule) বদল। একদিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস (International Labour day), অন্যদিকে বুদ্ধ...