Tuesday, April 28, 2026

শিনা বোরা হত্যা: সাড়ে চার বছর পর জেলমুক্তি পিটারের

Date:

Share post:

সাড়ে চার বছর পর জামিন পেয়ে জেল থেকে মুক্ত হলেন শিনা বোরা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত পিটার মুখার্জি। প্রাক্তন মিডিয়া ব্যারন পিটার এই মামলায় জামিন পান মুম্বই হাইকোর্টে। জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদনের জন্য সময় চায় সিবিআই। সেজন্য হাইকোর্ট জামিনের উপর ছ-সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু তার মধ্যে সিবিআই সর্বোচ্চ আদালতে জামিন চ্যালেঞ্জ করে আর্জি জানায়নি। তাই অবশেষে জেল থেকে মুক্ত হলেন পিটার। উল্লেখ্য, মুম্বইয়ের সাড়া জাগানো শিনা বোরা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত হিসাবে এখনও জেলবন্দি পিটারের প্রাক্তন স্ত্রী ইন্দ্রাণী, তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না ও গাড়ির চালক। হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে হাজির না থাকলেও ষড়যন্ত্রের শরিক ছিলেন পিটারও। গাড়ির চালক এই মামলার রাজসাক্ষী। ২০১২ সালে হওয়া খুনের বিষয়টি প্রকাশ্যে আসে ২০১৫ সালে। এর এই প্রথম জামিন পেলেন এক অভিযুক্ত।

Related articles

ভোট-উৎসবে DCRC-তে রঙিন সেলফি জোন! খুশি ভোটকর্মীরা

নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ। ডিসিআরসি সেলফি জোন। সেখানে ভোটকর্মীরা ছবি তুলছেন। রাজ্যে শেষ দফা ভোটের আগে ব্যস্ততার মাঝখানে...

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার মহারণ, ১৪২ আসনে ভোটগ্রহণ কলকাতা-সহ ৮ জেলায় 

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বুধবার দক্ষিণবঙ্গের ৮টি জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ...

বাতিল হয়েছিল ১২ লক্ষ রেশন কার্ড: ঝাড়খণ্ডে SIR শুরুর আগে শিক্ষা নিয়ে সতর্ক হেমন্ত

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে যে প্রশাসনিক সমস্ত সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবেন...

বিজেপির ওড়িশায় চরম অজ্ঞতা: বোন মৃত, প্রমাণে কবর থেকে দেহ তুলল ভাই

কোনও ব্যক্তি মারা গিয়েছেন তার সব থেকে বড় প্রমাণপত্র হল প্রশাসনের একটি কাগজ। যেখানে মৃত ব্যক্তির মৃত্যুর সিলমোহর...