Sunday, March 1, 2026

করোনা সন্দেহে বেলেঘাটা আইডি-র দুই কর্মীকে ভর্তি করা হল

Date:

Share post:

বেলেঘাটা আইডি-র দুই কর্মীকে এ বার করোনা সন্দেহে ওই হাসপাতালেই ভর্তি করা হল। শনিবার সকালে তাঁদের দুজনকেই আইডিতে ভর্তি করা হয়েছে। তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফল মিললেই সঠিক ভাবে নিশ্চিত হওয়া যাবে, যে তাঁরা আদৌ করোনা-আক্রান্ত কি না। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে , হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে বেলেঘাটা আইডি-তে করোনা আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে ওই দুই কর্মী সাফাইয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন। রাজ্যে যে তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে, তাঁরা প্রত্যেকেই বেলেঘাটা আইডি-তে ওই ওয়ার্ডে ভর্তি। দুই সাফাই কর্মীর শরীরে জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দেয় । তাঁদের সঙ্গে সঙ্গে  হাসপাতালে ভর্তি করা হয়। কোনওভাবে তাঁদের শরীরেও সংক্রমণ ঘটেছে কি না তা জানার চেষ্টা করছেন চিকিৎসকরা ।

spot_img

Related articles

কার অঙ্গুলি হেলনে লজিকাল ডিসক্রিপেন্সি থেকে অ্যাডজুডিকেশন: অভিষেকের ৩ প্রশ্ন

ভোটার তালিকা থেকে বাংলার ন্যায্য ভোটারদের নাম বাদ দিতে একের পর এক পন্থা নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। তালিকা...

বাংলায় ভোটার তালিকা জটিলতা জারি, তার মধ্যেই ভোটের দিন ধার্য করতে বৈঠকে কমিশন

নির্ধারিত সময়েই বাংলাতে (West Bengal Election) ভোট হবে একথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন (Election Commission of India)। ২৮...

ট্রাম্পের দেশে বিশ্বকাপ বয়কটের পথে ইরান! রোনাল্ডোকে নিয়েও উদ্বেগ

শনিবার সকাল থেকে যুদ্ধ চলছে আমেরিকা-ইজরায়েল এবং ইরানের(Iran) মধ্যে। যুদ্ধের প্রভাব পড়েছে খেলাধুলাতে। কূটনীতির সঙ্গে খেলাধুলার সম্পর্ক নিবিড়।...

হার নিশ্চিত বুঝেই ভোট পিছোতে চাইছে বিজেপি: ভোটার তালিকা জটিলতায় তোপ অভিষেকের

শনিবার প্রকাশিত হয়েছে বাংলা পূর্ণাঙ্গ ভোটার তালিকা। আর সেই তালিকায় অ্যাডজুডিকেশন বলে যে বিপুল পরিমাণ বঙ্গবাসীর নাম রাখা...