নিজের ছয় মাসের বেতন দান করলেন দেশের তারকা কুস্তিগীর বজরং পুনিয়া। রেলওয়েতে কর্মরত বজরং ঘোষণা করলেন তার এই দান করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। বজরং এই মুহূর্তে ২০২০ অলিম্পিকে ভারতের হয়ে কুস্তিতে সোনা জেতার ক্ষেত্রে অন্যতম ভরসা। সোমবার বজরং তার বেতন দানের টুইট করার পরেই এই মহান উদ্যোগের প্রশংসা করেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু। সামনেই অলিম্পিক। বজরং এখন শোনপতের একটি অ্যাপার্টমেন্টে অলিম্পিকের জন্য প্র্যাকটিস করছেন। তার কোচ ফিরে গেছেন জর্জিয়ায়।

