Saturday, June 13, 2026

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

Date:

Share post:

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। জানা যায় ট্রেনের বগির উপরে শুয়ে রয়েছেন এক যুবক! চালক বিষয়টি জানতে পেরে ট্রেন দাঁড় করিয়ে রাখেন। কিন্তু ওই যুবক যাত্রীদের কথা শুনতে নারাজ।তিনি ইঞ্জিনের দিকে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় উপরে ইলেক্ট্রিকের তারের (Electric Wire) সংস্পর্শে আসলে বিকট শব্দ হওয়ার পরই ছিটকে ইঞ্জিনের উপরে পড়ে যান।

যাত্রীরা জানিয়েছেন, হাওড়া স্টেশন (Howrah Station)থেকেই ওই যুবক ট্রেনের সামনে বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের বগিতে চেপে আসছিলেন। বর্ধমান স্টেশন পার করার পর গলসি স্টেশনের কাছে তিনি গেটের সামনে চলে যান। এরপর আচমকা পানাগড় স্টেশন ঢোকার মুখে চলন্ত ট্রেনের জানালার রড ধরে যুবক ফিল্মি কায়দায় সোজা বগির উপর উঠে যান। তারপরই ইলেকট্রিক তারের সংস্পর্শে ছিটকে পড়েন। ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য হাওড়া থেকে দিল্লিগামী ট্রেন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ট্রেনের বাকি যাত্রী এবং চালকের তৎপরতায় দ্রুত আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এসবের ফলে পানাগড় স্টেশন থেকে নির্ধারিত সময় থেকে বেশ কিছুটা দেরিতে ছাড়ে বিভূতি এক্সপ্রেস।

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...