Sunday, May 17, 2026

কোচবিহারে ভিন রাজ্যের গাড়ি, ৩ জন কোয়ারেন্টাইনে

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে অত্যন্ত তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের তরফ থেকে নানা পদক্ষেপ করে হচ্ছে। সোমবার থেকে রাজ্যে চলছে লক ডাউন এমন অবস্থায় অন্য রাজ্য থেকে কোন গাড়ি ঢুকলে আটক করা হচ্ছে। ঠিক এমন দৃশ্য ধরা পড়েছে কোচবিহারেও। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি নতুন গাড়ি মহারাষ্ট্র থেকে কোচবিহারের উদ্দেশে ১৭ মার্চ যাত্রা শুরু করে। গাড়িটি সোমবার সকালে কোচবিহার উত্তরবঙ্গের রাষ্ট্রীয় পরিবহনের বাস স্টপে পৌঁছলে কোচবিহারের ট্রাফিক পুলিশ গাড়িটিকে আটক করেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে স্বাস্থ্য দফতরের একটি দল পৌঁছায়। বাসে থাকা ১২ জন যাত্রীর মধ্যে, ড্রাইভার সহ ৩ জন যাত্রীকে কোয়ারেন্টাইন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মারণ ভাইরাস না ছড়ায় সে দিকে নজর প্রশাসনের।

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...