Monday, May 11, 2026

করোনা সংক্রমণ: সুস্থ দেশের প্রথম আক্রান্ত

Date:

Share post:

দেশে প্রথম করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। মঙ্গলবার সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আগ্রার অমিত কুমার। করোনা সতর্কতায় আইসোলেশনে ছিলেন তাঁর পরিবারের ৫ জন। এদিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তাঁরাও।

করোনার জেরে আতঙ্কিত বিশ্ব তথা সারা দেশ। ইতিমধ্যেই ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০০। মৃত্যু হয়েছে ১০ জনের। এরইমধ্যে স্বস্তির বার্তা দিচ্ছেন দেশের প্রথম করোনা অাক্রান্ত। ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বুঝে চিকিৎসকের পরামর্শ নেন তিনি এবং তাঁর পরিবার।
একটি ভিডিওতে তিনি বলেন, “প্যানিক করবেন না। পরিস্থিতি মোকাবিলা করতে চিকিৎসক এবং সরকারের পরামর্শ নিন। চিকিৎসা না করিয়ে পালিয়ে বেরিয়ে কী লাভ। বাড়িতে থাকুন, পরিষ্কার থাকুন। রোগ ধরা পড়লে
আইসোলেশনে যান। সচেতন না হলে বিপদ বাড়বে।”

শুনুন কী বললেন তিনি…

Related articles

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...