Monday, May 18, 2026

কী পরিস্থিতি কলকাতার সরকারি হাসপাতালগুলির? জানতে সারপ্রাইজ ভিজিটে খোদ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যের করোনা মোকাবিলায় কতটা তৈরি কলকাতার সরকারি হাসপাতালগুলি? সেটা দেখতে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ সারপ্রাইজ ভিজিটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। এসেএসকেএম থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী যান রাজারহাট কোয়ারেন্টাইন সেন্টারে। সেখানে পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি।

আরজিকর মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজের পরে এনআরএস হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। মাস্ক, স্যানিটাইজার হাসপাতালগুলিকে দেন তিনি। তবে এগুলি সরকারের পক্ষ থেকে নয়, কলকাতা পুলিশের তরফ থেকে অতিরিক্ত হিসেবে চারটি সরকারি হাসপাতালকে দেওয়া হয়। হাসপাতালের সুপার সহ চিকিৎসক এবং উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে করোনা মোকাবিলার সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরএস হাসপাতাল থেকে মুখ্যমন্ত্রী যান এসএসকেএম-এ। সেখানেও পরিকাঠামো এবং চিকিৎসার কী পরিস্থিতি রয়েছে, সেই বিষয়ে আলোচনা করেন হাসপাতালে সুপার চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের সঙ্গে। প্রত্যেকটি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাঁদের ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার, দুপুরে সাংবাদিক বৈঠকে রাজ্যে লকডাউন ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তারপরেই তিনি জানান, সরকারি হাসপাতালগুলোর পরিকাঠামো খতিয়ে দেখতে তিনি সারপ্রাইজ ভিজিটে করবেন। সেইমতো কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে নবান্ন থেকে বেরিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানান, লকডাউনে পরিস্থিতি কী রয়েছে? তা দেখার জন্য মাঝেমধ্যেই সারপ্রাইজ ভিজিটে বেরবেন তিনি। সঙ্গে থাকবেন অনুজ শর্মা। লকডাউন পরিস্থিতির উপর নজর রাখবেন মুখ্যসচিব রাজীব সিনহা।

Related articles

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...