Sunday, June 21, 2026

করোনার জের: খালেদা জিয়াকে ছ’মাসের জন্য শর্তসাপেক্ষে মুক্তি দিচ্ছে হাসিনা সরকার

Date:

Share post:

করোনাভাইরাসের বিশ্বজোড়া মহামারীর জেরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ১৭ বছরের কারাদণ্ড সাময়িক স্থগিত করে তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা সরকার। একাধিক দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত খালেদা জিয়াকে ছ’মাসের জন্য শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হচ্ছে। এই সময় তিনি বিদেশ যেতে পারবেন না। বাড়িতেই প্রয়োজনীয় চিকিৎসা নেবেন। করোনাজনিত পরিস্থিতিতে মানবিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লিগ সরকার। স্বরাষ্ট্র দফতরের আদেশনামা এলেই তাঁকে মুক্তি দেওয়া হবে। জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে টানা জেলে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি সভানেত্রী খালেদা জিয়া।

Related articles

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...