Sunday, June 21, 2026

করোনার চেয়েও প্রাণঘাতী হান্টা! নতুন ভাইরাসে মৃত্যু সেই চিনে, বাড়ছে শঙ্কা

Date:

Share post:

এক রাবণে রক্ষে নেই সুগ্রীব দোসর!

নভেল করোনাভাইরাসের পর আরও বিপজ্জনক ভাইরাসের খোঁজ মিলল। উৎসস্থল সেই চিন। করোনা প্রথম ছড়িয়েছিল উহানে, যা শুরুতে অনেকদিন চেপে রেখেছিল চিন। আর এই মুহূর্তে আন্টার্টিকা বাদে সর্বত্র ছড়িয়ে প্যানডেমিকের মুখে বিশ্বকে দাঁড় করিয়েছে কোভিড-১৯। করোনার ধাক্কা সামলাতেই যখন হিমশিম খাচ্ছে বিশ্ববাসী, তখন চিনের ইউনান থেকে হান্টা ভাইরাস সংক্রমণের খবর মিলেছে। ইতিমধ্যেই আক্রান্ত একজনের মৃত্যুও হয়েছে।

কতটা বিপজ্জনক এই হান্টা? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনার চেয়েও প্রাণঘাতী এই ভাইরাস। করোনায় মৃত্যুর সম্ভাবনা যেখানে প্রায় ৩ থেকে ৪ শতাংশের মত, সেখানে হান্টায় মৃত্যুহার প্রায় ৩৮ শতাংশ। তবে এই ভাইরাস বায়ুবাহিত নয়। মূলত ইঁদুর প্রজাতির প্রাণী থেকেই এই ভাইরাস ছড়ায়। ইঁদুরের মাংস এবং বিষ্ঠা থেকে মানুষের দেহে সংক্রমণ ঘটে এই বিপজ্জনক হান্টা ভাইরাসের।

Related articles

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...