Sunday, June 21, 2026

বাতিল উড়ান, ফিলিপিন্সে আটকে ভারতীয়রা

Date:

Share post:

করোনা ত্রাসে আতঙ্কিত গোটা পৃথিবী। সতর্কতা অবলম্বনে রবিবার রাত থেকে আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। এই অবস্থায় ফিলিপিন্সে আটকে রয়েছেন কয়েকশো ভারতীয়। বিমান বন্ধ থাকায় বিমানবন্দরে রাত কাটিয়েছেন তাঁরা।
রবিবার রাতেই যাঁদের দেশে ফেরার বিমান ধরার কথা ছিল, সকলেই আটকে পড়েন ম্যানিলা বিমানবন্দরে।

দুদিন বিমানবন্দরে অপেক্ষা করার পর হতাশ হয়ে ফিরে গিয়েছেন তাঁরা সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় সরকারের কাছে তাঁদের আর্জি “দু’রাত বিমানবন্দরে কাটিয়েছি। কোন বিমান পাইনি। আমরা বাড়ি ফিরতে চাই। প্ভয় পাচ্ছি।”
করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাদ যায়নি ফিলিপিন্স। আক্রান্তের সংখ্যা ৩৮০। মৃত্যু হয়েছে ২৫ জনের। আটকে থাকা বেশিরভাগ পড়ুয়া মেট্রো ম্যানিলার ইউনিভার্সিটি অব পারপেচুয়াল হেল্পের। এক পড়ুয়া দিব্যেশ কেকানে বলেন, “সপ্তাহ খানেক আগে লকডাউন চালু হয়েছে। তাতে পরিস্থিতি পাল্টায় নি। আমার অ্যাপার্টমেন্টেই একজন কোভিড-১৯ আক্রান্ত। অথচ তাঁকে আইসোলেশনে রাখার ব্যবস্থা নেই।”

Related articles

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...