Monday, May 11, 2026

শিলিগুড়িতে জরুরি অবস্থা সামাল দিতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন

Date:

Share post:

মারণ ভাইরাস করোনা মোকাবিলার জেরে, শিলিগুড়ির হাসপাতালগুলোর উপর চাপ কমাতে আরবান প্রাইমারি হেলথ সেন্টার গুলোতে বহির্বিভাগ চালু করতে চলেছে শিলিগুড়ি পুরনিগম। এই জরুরি পরিষেবায় সাহায্য করতে চলেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চিকিৎসকরা। এই জরুরি অবস্থা মোকাবিলায় মঙ্গলবারের বৈঠকে বসেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য এবং রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। তাছাড়া আরও কিছু বিশিষ্ট জন এই বৈঠকে যোগ দিয়েছিলেন। এমন পরিস্থিতিতে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে মেয়র ও পর্যটন মন্ত্রীর বৈঠক। রাজ্য সরকারের মেয়র অশোক ভট্টাচার্যের তরফ থেকেও সম্পূর্ণভাবে সহযোগিতা করা হবে আশ্বস্ত করেন।

পর্যটন মন্ত্রী গৌতম দেব বৈঠকের পরে বলেন- মেয়র কিছু প্রস্তাব দিয়েছেন সেগুলো নিয়ে স্বাস্থ্য দফতরের সাথে আলোচনা করা হবে। এলাকার হেল্প সেন্টার গুলিতে চিকিৎসা খুব তাড়াতাড়ি শুরু হবে। সে ক্ষেত্রে জরুরি পরিশেবা দিতে সাহায্য করবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। মেয়র অশোক ভট্টাচার্য জানান, রাজনীতিকে দূরে সরিয়ে রেখে কী করে এই মারন ভাইরাসের হাত থেকে বাঁচানো যাবে সাধারণ মানুষকে সেটাই আসল উদ্দেশ্য।

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ২০জন ডাক্তার পালা করে বসবেন শিলিগুড়ি পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে। এর পাশাপাশি ৫0টি সাবসেন্টারেও কাজ হবে। এছাড়া ২০০জন স্বাস্থ্যকর্মী থাকবেন। ৩০০ জন মহিলা আরোগ্য সংস্থা সহ বিভিন্ন সদস্য থাকবেন এই অবস্থা মোকাবিলা করার জন্য এবং স্বল্প সময়ে প্রশিক্ষণও দেওয়া হবে তাঁদের।

Related articles

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...