Monday, June 15, 2026

যোগীরাজ্যে সরকারি হাসপাতালে নার্সিং ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে!

Date:

Share post:

বিজেপি রাজ্য মানেই মহিলারা সেখানে অসুরক্ষিত, ডবল ইঞ্জিন সরকার মানেই নারী নিরাপত্তা তলানিতে- ফের প্রমাণ করলো উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। যোগী রাজ্যে স্বনামধন্য সরকারি মেডিক্যাল প্রতিষ্ঠানে নার্সিং ছাত্রীকে যৌন হেনস্থা ও হুমকির অভিযোগ ওই প্রতিষ্ঠানেরই এক ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে। কায়সারবাগ থানায় এফআইআর (FIR in Kaisarbag police station) দায়ের করা হয়েছে।দ্রুত ম্যাজিস্ট্রেটের সামনে আক্রান্ত ছাত্রীর বয়ান রেকর্ড করা হবে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP) বিশ্বজিৎ শ্রীবাস্তব জানিয়েছেন।

জানা গেছে, উত্তরপ্রদেশের ওই ইন্টার্ন চিকিৎসক বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার নার্সিং ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। এরপর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে হুমকি দেওয়া শুরু হয়। কথা না শুনলে ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার ভয়ও দেখানো হয়। অভিযুক্ত পলাতক। গত ১৫ দিনে উত্তরপ্রদেশের কোনও মেডিক্যাল প্রতিষ্ঠানে এই নিয়ে দ্বিতীয়বার নারী হেনস্থার ঘটনা ঘটলো। যাঁরা পশ্চিমবঙ্গের কোনও বিক্ষিপ্ত ঘটনা নিয়ে কুৎসা করতে মাঠে নেমে পড়েন সেই বিজেপি নেতাদের মুখে ডবল ইঞ্জিন রাজ্যের এই ঘটনা নিয়ে একটাও কথা নেই। অভিযুক্তের খোঁজ চলছে বলে জানা গেছে।

Related articles

মমতার কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত কুণাল! চ্যালেঞ্জ ছুড়ে গর্জে ওঠেন তৃণমূল বিধায়ক

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে আক্রান্ত বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার তৃণমূল (TMC) সুপ্রিমা মমতা...

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...