Tuesday, June 23, 2026

BREAKING: এবার তামিলনাড়ুতে করোনায় মৃত্যু, ভারতে সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১

Date:

Share post:

ফের এক করোনা আক্রান্তের মৃত্যু হলো ভারতে। যার দরুণ দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১। এবার তামিলনাডুতে মৃত্যু হল করোনা আক্রান্তের। ওই ব্যক্তির বয়স ৫৪ বছর বলে জানা গিয়েছে। তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্কর টুইট করে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তামিলনাড়ুতে এই প্রথম কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হলো।

জানা গিয়েছে, মাদুরাইতে রাজাজি হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে চিকিৎধীন ছিলেন তিনি। আজ, বুধবার ভোরে মৃত্যু হয় ওই ব্যক্তির। ডায়াবেটিস ও শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল তাঁর।

পাশাপাশি তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আরও ৩জন করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি। ৬৫ বছরের এক প্রৌঢ় চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি। তিনি নিউজিল্যান্ড থেকে ফিরেছেন। ৫৫ বছরের এক বৃদ্ধা, তিনি কিলপুক মেডিক্যাল কলেজে ভর্তি। আর ২৫ বছরের এক যুবক রাজীব গান্ধী হাসপাতালে ভর্তি। তিনি সদ্য লন্ডন থেকে ফিরেছেন।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...