Monday, May 18, 2026

শিক্ষক সমাজকে মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে আর্থিক সাহায্যের আবেদন শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

করোনা মোকাবিলায় এবার রাজ্যের শিক্ষক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একটি ভিডিও বার্তায় শিক্ষামন্ত্রী স্কুল-কলেজ -বিশ্ববিদ্যালয় সহ সবস্তরের শিক্ষক ও শিক্ষাকর্মীদের মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে অর্থ সাহায্যের আবেদন জানান।

শুধু তাই নয়, শিক্ষামন্ত্র এসএসকে, এমএসকে, পার্শ্বশিক্ষক এবং আংশিক সময়ের শিক্ষকদেরকেও এগিয়ে আসার আবেদন করেন।

শিক্ষামন্ত্রীর আর্জির আগে থেকেই অবশ্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাকর্মীরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূলের শিক্ষা সেলের প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা ইতিমধ্যেই এই ত্রাণ তহবিলে অনুদান দেওয়া শুরু করে দিয়েছেন। বিভিন্ন সংগঠনের পার্শ্বশিক্ষকরাও সাধ্যমত অনুদান করছেন তহবিলে।

একইসঙ্গে, রাজ্যের পরিষদীয় মন্ত্রী হিসেবে পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের সব বিধায়ককেও ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য করতে আবেদন করেছেন। ইতিমধ্যেই প্রায় সব দলের বিধায়করা সেই আবেদনে সাড়া দিচ্ছেন।

দেখুন কী বললেন তিনি…

Related articles

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...