Saturday, March 14, 2026

আন্তর্জাতিক বিমান বাতিলের মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ালো ঢাকা

Date:

Share post:

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে    বাংলাদেশ বিমানের যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের মেয়াদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হল। তবে জেদ্দা, মদিনা, রিয়াদ, দাম্মাম, কুয়েত, দোহা, মাস্কাট এবং ব্যাঙ্কক রুটের ফ্লাইট ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া দুবাই ৯ এপ্রিল, আবুধাবি ৭ এপ্রিল, কাঠমান্ডু ১২ এপ্রিল, কলকাতা ও দিল্লি ১৫ এপ্রিল, মালয়েশিয়া ১৪ এপ্রিল ও সিঙ্গাপুরে ১১ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।
বাংলাদেশ বিমান সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক রুটের শিডিউল ফ্লাইট আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে । তবে এই সময় ঢাকা লন্ডন সিলেট ঢাকা ও ঢাকা ম্যানচেস্টার সিলেট ঢাকা রুটের বিমান চলাচল করবে।
বিমান সূত্র জানিয়েছে, জেদ্দা, মদিনা, রিয়াদ, দাম্মাম, কুয়েত, দোহা, মাস্কাট এবং ব্যাঙ্কক রুটের ফ্লাইট ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া দুবাই ৯ এপ্রিল, আবুধাবি ৭ এপ্রিল, কাঠমান্ডু ১২ এপ্রিল, কলকাতা দিল্লি ১৫ এপ্রিল, মালয়েশিয়া ১৪ এপ্রিল ও সিঙ্গাপুরে ১১ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বন্ধ থাকবে।

spot_img

Related articles

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...