Thursday, April 23, 2026

লকডাউন সামলাতে পুলিশের লাঠি, এক যুবকের মৃত্যুর অভিযোগ হাওড়ায়

Date:

Share post:

করোনা আতঙ্ক রুখতে গোটা দেশজুড়ে জারি করা হয়েছে লকডাউন। তা সত্ত্বেও বিভিন্ন সময়ে অকারণে ভিড় করছেন সাধারণ মানুষ। বাধ্য হয়েই কঠোর ভূমিকা নিতে হচ্ছে পুলিশকেও । লকডাউন চলাকালীন রাস্তায় বেরিয়ে পুলিশের লাঠির আঘাতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠল হাওড়া সাঁকরাইলে। মৃতের নাম লাল স্বামী। তার স্ত্রীর অভিযোগ , দুধ আনতে বেরিয়েছিলেন । রাস্তায় জমায়েত নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে লাঠির ঘায়ে লাল স্বামী আহত হন। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে হাওড়া পুলিশ গোটা বিষয়টি অস্বীকার করে। তাদের বক্তব্য হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

Related articles

অতন্দ্র প্রহরীর মতো রাত জেগে আজ বিজেপির দফারফা করেছি: অভিষেক  

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথমদফার ভোটগ্রহণ হল বৃহস্পতিবার। আর সেদিন সন্ধেয় দলীয় প্রার্থীর হয়ে মেটিয়াবুরুজের কারবার পিঙ্ক স্কোয়ার থেকে...

ভোটের মুখে স্বস্তি সুজিতের, ইডির তলবে আপাতত স্থগিতাদেশ আদালতের 

নিয়োগ সংক্রান্ত একটি পুরনো মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে বড়সড় স্বস্তি দিল আদালত। ইডি যে অহেতুক হয়রানি করছে,...

দোকান ‘দিদিই’ বানিয়ে দিয়েছেন: জানালেন মোদিকে ঝালমুড়ি খাওয়ানো বিক্রেতার বাবা

বিজেপির শাসনে কর্মসংস্থানের বড়াই করা বিজেপির নেতাদের মুখে কার্যত ঝামা ঘষে দিয়েছে প্রধানমন্ত্রীর ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়া। যে বিক্রেতা...

বৌবাজারে হবে সোনার হাব: নয়নার ভোটপ্রচারে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

বৌবাজারে (Boubazar) হবে সোনার হাব- এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই কলকাতার চৌরঙ্গীর (Chowringhee) জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা...