Saturday, June 27, 2026

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাড়ি ফিরলেন ৬৪জন রাজমিস্ত্রি

Date:

Share post:

করোনার মারণ থাবা থেকে বাঁচতে দেশজুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের জেরে বহু দিনমজুরের অবস্থা শোচনীয়। যারা নিজের বাড়ি ছেড়ে ভিন, জেলা বা রাজ্যে কাজ করেন তাঁরা এমন পরিস্থিতির জেরে পৌঁছাতে পারেনি নিজেদের বাড়িতে ।

হুগলির শেওড়াফুলিতে বহুদিন ধরে কাজ করেন ৬৪ জন রাজমিস্ত্রি। তবে লকডাউনে এখন কাজ পুরোপুরি বন্ধ । বাড়ি ফিরতে চান তাঁরা। কিন্তু পরিবহন সম্পূর্ণ বন্ধ থাকায় গত দুদিন কিছু করতে পারেননি।
এমন সঙ্কটজনক পরিস্থিতিতে স্থানীয় বিধায়ক আবদুল মান্নানের কাছে দ্বারস্থ হন তাঁরা। বিধায়ক পুরো বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানান। এর জেরে আরামবাগ ডিপো থেকে একটি সরকারি বাসের ব্যবস্থা করা হয় ওই রাজমিস্ত্রিদের জন্য।
বৃহস্পতিবার সেই মতো রাজমিস্ত্রিদের বাসে করে নিয়ে জঙ্গিপুর পৌঁছে দেওয়া হয়েছে। বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান আবদুল মান্নান।

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...