Wednesday, May 13, 2026

করোনা’র ছোবলে মারা গেলেন ফরাসি দার্শনিক জাক দেরিদার স্ত্রী মার্গেরিতে

Date:

Share post:

করোনাভাইরাসে শিকার হলেন বিনির্মাণ তত্ত্বের প্রবক্তা ফরাসি দার্শনিক জাক দেরিদার স্ত্রী মনোবিদ মার্গেরিতে দেরিদা। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর৷ জাক দেরিদা প্রয়াত হন ২০০৪ সালের ৯ অক্টোবর ৷

সংবাদমাধ্যম সূত্রের খবর, প্যারিসের এক বৃদ্ধাবাসে মার্গেরিতে দেরিদা’র মৃত্যু হয়েছে৷ প্যারিসের সাইকো অ্যানালিটিক সোসাইটির সদস্য ছিলেন মার্গেরিতে৷
মনের বিশ্লেষণের মাধ্যমে চিকিৎসা করতেন তিনি৷ এই বিষয়ের বহু বই যেমন লিখেছেন, তেমনই ভাষান্তরও করেছিলেন । ইনস্টিটিউট অফ আ্যডভ্যান্সড স্ট্যাডিজ ইন সাইকো অ্যানালিসিস এক বিবৃতিতে গভীর শোকপ্রকাশ করে বলেছে, একরাশ শূন্যতা ছড়িয়ে মার্গেরিতে সবাইকে ছেড়ে চলে গেলেন।

মার্গেরিতে’র সঙ্গে জাক দেরিদা’র বিয়ে হয়েছিলো ১৯৫৭ সালে৷ মার্গেরিতে’র বাবা ছিলেন বিখ্যাত ফরাসি সাংবাদিক গুস্তাভে আউকোতুরিয়ের।

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...