Wednesday, June 3, 2026

গুজব ছড়াবেন না, সিঙ্গুরে অভুক্ত পরিবারকে ত্রাণ বিলি করে বার্তা পুলিশের

Date:

Share post:

করোনা নিয়ে আতঙ্কে দেশবাসী। ঠিক ভুলের জালে জড়িয়ে যাচ্ছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে ছড়াচ্ছে গুজব। করোনা নিয়ে গুজব রটানো নিষিদ্ধ, এই বার্তা দিল সিঙ্গুরের প্রশাসন। জেলা পুলিশ সুপার জানান, করোনা নিয়ে যাঁরা এলাকার মধ্যে ভুল তথ্য ছড়াবে তাদের বিরুদ্ধে প্রমাণ পেলে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা হবে। বিভিন্ন এলাকার অভুক্ত অসহায় পরিবারগুলোর হাতে রান্নার সামগ্রী চাল, ডাল,আলু, তেল, মশলা, সাবান ইত‍্যাদি তুলে দিলেন প্রধান উদ্যোক্তা হুগলির গ্রামীণ পুলিশ সুপার তথাগত বসু। তাছাড়া নসিবপুর,দিয়ারা, সিঙ্গুর স্টেশন সংলগ্ন ৭৫০টি ঝুপড়িতে বসবাসকারী পরিবারকে ত্রাণ বিলি করা হয়। তথাগত বসুর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলার পুলিশ আধিকারিকরা। সিঙ্গুর থানার অফিসার ইনচার্জ সুদিপ্ত সাধুখাঁ বলেন, লকডাউন চলাকালীন তিন দিন পর পর এই ত্রাণ সরবরাহ করা হবে।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...