Site Logo

ইসলামাবাদের মসজিদে আত্মঘাতী জঙ্গি হামলা! মৃত ২৬

EBBS DESK·
ইসলামাবাদের মসজিদে আত্মঘাতী জঙ্গি হামলা! মৃত ২৬

ইসলামাবাদে (Ishlamabad) একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ২৬। আহত হয়েছেন বহু মানুষ। মাজারটি শেহজাদ টাউন এলাকায় অবস্থিত। শুক্রবার বিকেলে মাজারের মূল গেটে এক সুইসাইড বম্বার বিস্ফোরণ (Blast) ঘটায়। জুম্মার নামাজ চলাকালীন এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Sponsored

Sranchi In Article

ইসলামাবাদ পুলিশ (Police) প্রধান শহরজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলা এমন এক সময়ে ঘটল, যখন ইসলামাবাদে (Ishlamabad) নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Sponsored

Merlin In Article

গত বছরের নভেম্বর মাসেই পাকিস্তানের (Pakistan) একটি জেলা আদালতের বাইরে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সেই ঘটনাতেও ১২ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন কমপক্ষে ৩০ জন। সেই ঘটনার তিন মাসের মধ্যে ফের বিস্ফোরণ সেই দেশে। কে বা কারা এই বিস্ফোরণের নেপথ্যে রয়েছে, তা স্পষ্ট নয়। তবে শিয়া মসজিদ লক্ষ্য করে হামলা ফের একবার পাকিস্তানে সাম্প্রদায়িক হিংস্রতার আশঙ্কা বাড়িয়ে দিল।

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

Related Articles

More from শিরোনাম

View All →