Sunday, June 7, 2026

করোনাযুদ্ধের হাসপাতালের প্রস্তাব, প্রশংসিত অ্যাডামাস বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

করোনাযুদ্ধের কঠিন পরিস্থিতিতে নিজেদের বিরাট ক্যাম্পাসে জরুরি ভিত্তিতে হাসপাতাল করার প্রস্তাব দেওয়ায় সারা দেশ ও বিশ্বে প্রশংসিত হচ্ছে কলকাতার অ্যাডামাস বিশ্ববিদ্যালয়।

পূর্ব ভারতের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে পুরস্কৃত এই প্রতিষ্ঠানের ক্যাম্পাস ও পরিকাঠামো এতটাই বড় যে এখানে সব দিক সুরক্ষিত রেখেও 1000 বেডের হাসপাতাল করা সম্ভব। থাকতে পারেন 600 নার্স ও পরিবারসহ 30 চিকিৎসক।

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 10 লাখ টাকা দেওয়ার পাশাপাশি ক্যাম্পাসে জরুরি অস্থায়ী হাসপাতালের প্রস্তাবও দিয়েছেন আচার্য শমিত রায়।

আর এই ঘোষণা ব্যাপক সাড়া ফেলেছে সর্বত্র। জাতীয়স্তরের সংবাদমাধ্যমগুলি খবরটির ব্যাপক প্রচার করেছে। বাংলার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় যে এইভাবে সরকারের পাশে দাঁড়াতে এগিয়ে আসতে পারে, তা অভাবনীয় বলে অভিহিত করেছে তারা।

সূত্রের খবর, বারাসতের নীলগঞ্জ রোডের এই ক্যাম্পাস এতটাই বড়, যে পঠনপাঠন এবং ছাত্রছাত্রী অধ্যাপকদের সুরক্ষা অটুট রেখেই একপাশে বিরাট হাসপাতালের কাজ করার মত পরিকাঠামো প্রস্তুত আছে। রাজ্য সরকার প্রয়োজন হলেই এটি ব্যবহার করতে পারবে।

 

Related articles

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...

শহরে সক্রিয় প্রাক-বর্ষার বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস 

গরমের ইনিংস শেষ করে এবার বর্ষাবরণের প্রস্তুতি শুরু। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, টানা দুদিনের বৃষ্টিতে...