Friday, May 15, 2026

বিধি ভাঙ্গলে গ্রেফতার , সব্যসাচীকে বলেছে পুলিশ, ত্রাণ বিলি হবেই, জানালেন বিধায়ক

Date:

Share post:

লকডাউনের বিধি ভেঙে রাস্তায় ঘুরলে গ্রেফতার হতে পারেন বিজেপি নেতা তথা রাজারহাট- নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্ত৷ বিধায়কের বাড়ি গিয়ে একথা জানিয়ে এলো বিধাননগর কমিশনারেট।

পুলিশের বক্তব্য, লকডাউনের মাঝে রাস্তায় বেরিয়ে তিনি আইন ভাঙছেন এবং আজ, মঙ্গলবার এর পুনরাবৃত্তি হলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবেই, প্রয়োজন হলে গ্রেফতারও করা হতে পারে৷ সব্যসাচী দত্তকে এমনই হুঁশিয়ারি দিল বিধাননগরের পুলিশ৷

ওদিকে, পুলিশের এই হুঁশিয়ারি সত্ত্বেও ত্রাণ বিলির কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়ে দিয়েছেন বিধাননগরের প্রাক্তন মেয়র তথা বিধায়ক সব্যসাচী। মঙ্গলবার তিনি বলেছেন, “আমি তৈরি হচ্ছি বেরনোর জন্য। আজও আমি ত্রাণসামগ্রী বিলি করতে যাব। সকালে পুলিশ এসেছিল। আমার বাড়িতে বেশ কিছু ক্ষণ ছিল। এখনও হয়তো বাইরে আছে, জানি না। পুলিশ যা করার করুক। আমি ত্রাণ বিলি করতে যাব।’’ বিধায়ক বলেছেন, “পুলিশ গতকাল, সোমবার থেকে এই কাজ শুরু করেছে। কালকেও এসে আমাকে ত্রাণ বিলি করতে বারণ করে গিয়েছিল”। সব্যসাচীর প্রশ্ন, “শাসক দলের বিধায়কেরা যদি ত্রাণ বিলি করতে পারেন, আমি কেন পারব না?’’

পুলিশসূত্রে খবর, সব্যসাচীকে সতর্ক করা হয়েছে৷ রাস্তায় বেরিয়ে ত্রাণ বিলি করতে পারবেন না তিনি। লকডাউনের সময় রাস্তায় বার হলে তাঁর বিরুদ্ধে FIR করা হবে। পুলিশি নির্দেশ না মানলে গ্রেফতারও হতে পারেন সব্যসাচীবাবু।
গত কয়েক দিন ধরেই রাস্তায় বেরিয়ে আর্থিক ভাবে দুর্বল কিছু লোকজনের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিলি করছিলেন সব্যসাচী। আজ মঙ্গলবারও তাঁর সেই কর্মসূচি রয়েছে।

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...