Saturday, May 23, 2026

করোনা মোকাবিলায় ৫০০কোটি টাকা দান আম্বানির

Date:

Share post:

টাটা গ্রুপের পর এবার আম্বানিও। করোনাভাইরাস রুখতে বিপুল আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এল দেশের তথা এশিয়ার সবচেয়ে ধনী পরিবার।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘পিএমকেয়ার্স’ ফান্ডে ৫০০ কোটি টাকা দিল মুকেশ আম্বানির সংস্থা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং রিলায়্যান্স ফাউন্ডেশন।
তার সঙ্গে মহারাষ্ট্র ও গুজরাট সরকারকেও ৫ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মুকেশ পত্নী নীতা আম্বানি আশা প্রকশ করেছেন যে করোনার বিরুদ্ধে ভারতের লড়াই সফল হবে। করোনার যুদ্ধে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ভূয়সী প্রশংসা এদিন উঠে আসে নীতা আম্বানির তরফে। তিনি জানান, এমন সংকটের পরিস্থিতিতে তাঁদের ফাউন্ডেশনের খাদ্য বিতরণের যে কর্মসূচি তা দেশকে করোনার যুদ্ধ জিততে সফল করবে।
করোনা ভাইরাস থেকে বাঁচতে আম্বানি গোষ্ঠী হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও অন্যান্য সরঞ্জাম দিয়ে সাহায্য করছেন বিভিন্ন পরিবারকে।

Related articles

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...

উল্লাস-উন্মাদনায় জমজমাট সেলিব্রেশন, অস্কারকে আকুতি সমর্থকদের

  ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাবে জমজমাট সেলিব্রেশন। আইএসএল (ISL) জয়ের পর শুক্রবার ক্লাব তাঁবুতে আবেগের বিস্ফোরণ। সমর্থকদের নিয়ে...