Sunday, June 7, 2026

রেশন বন্টন নিয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি রাহুলের, কী বললেন তিনি?

Date:

Share post:

লকডাউনে দলমত নির্বিশেষে যাতে গরিব মানুষ রেশন পায়, তা সুনিশ্চিত করতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। মুখ্যমন্ত্রীকে খোলা চিঠিতে রাহুল সিনহা অভিযোগ জানালেন, রাজ্যে ত্রাণ নিয়ে দলবাজি হচ্ছে। রাজনীতির রং দেখে দেওয়া হচ্ছে ত্রাণ।

এছাড়াও বাংলার যেসব মানুষজন কাজের প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে রাজ্যের বাইরে ছিলেন, তাঁদেরকে হয় পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনা হোক নতুবা যে রাজ্যে আছে সেখানে উপযুক্তভাবে খাওয়া থাকার বন্দোবস্ত করুক পশ্চিমবঙ্গ সরকার। কারণ, রাজ্যের সঙ্গে রাজ্যের সরাসরি কথা হলে কাজ খুব শীঘ্রই হবে।

রাহুল সিনহা আরও বলেন, “আমরা যতটা পেরেছি করছি। কিন্তু আমাদের পক্ষে পুরোটা করা সম্ভব না। তাই মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, তিনি যেন বিষয়টা দেখেন।”

এছাড়াও রাহুল সিনহা মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, “প্রধানমন্ত্রীর যোজনার তরফ থেকে যে সমস্ত ত্রাণ রাজ্যে আসছে সেখানে একটা ঘাটতি থেকে যাচ্ছে। অবিলম্বে আপনি হস্তক্ষেপ করে যথাযথভাবে যে সমস্ত জনগণ সমস্যায় আছে এই লকডাউন-এর প্রভাবে তাদেরকে অন্ন তুলে দিন।”

দেখুন ভিডিও…

Related articles

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...

শহরে সক্রিয় প্রাক-বর্ষার বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস 

গরমের ইনিংস শেষ করে এবার বর্ষাবরণের প্রস্তুতি শুরু। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, টানা দুদিনের বৃষ্টিতে...