Saturday, June 27, 2026

আর্থিক মন্দার প্রভাব পড়ছে না ভারত – চিনে! জানাল রাষ্ট্রসঙ্ঘ

Date:

Share post:

করোনাভাইরাসের কোপ পড়েছে বিশ্ব বাণিজ্যেও। একাধিক দেশে লকডাউন চলছে। এই অবস্থায় আর্থিক মন্দা অবধারিত। তবে এই পরিস্থিতিতে আশার কথা শোনাচ্ছে রাষ্ট্রসঙ্ঘ। রাষ্ট্রসঙ্ঘের বাণিজ্য রিপোর্ট বলছে, ভারত, চিন ছাড়া উন্নয়নশীল দেশগুলি গুরুতর সমস্যায় পড়তে চলেছে।

ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভলমেন্টের ‘ দ্য কভিড -১৯ শক টু ডেভলপিং কান্ট্রিস: টু এ ওয়াটএভার ইট টেক্স’ শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, পৃথিবীর দুই-তৃতীয়াংশ জনসংখ্যা পিছিয়ে পড়তে চলছে। যেসব দেশ পণ্য রফতানিতে শীর্ষে থাকে সেই সব দেশের আগামী ২ বছরে বিনিয়োগ পড়ে যেতে পারে। যার মূল্য ২ ট্রিলিয়ন থেকে ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। তবে চিনে প্রভাব পড়বে না। ভারতেরও বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চিন সরকার অর্থনীতিকে চাঙ্গা করতে প্রায় ৫ ট্রিলিয়ন ডলার প্যাকেজ ঘোষণা করেছে।

আর্থিক মন্দার মোকাবিলায় চারটি কৌশল প্রস্তাব করেছে
ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভলমেন্ট। যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিলের মাধ্যমে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের প্যাকেজ। উন্নয়নশীল দেশগুলির কাছে  ঋণবাবদ পাওনা আরও ১ ট্রিলিয়ন চলতি বছর বাতিল করা হোক। পাশাপাশি, স্বাস্থ্য ব্যবস্থার পুনরুদ্ধারে ৫০০ বিলিয়ন ডলারের তহবিল বিনিয়োগ করার প্রস্তাব দেওয়া হয়েছে ।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...