Saturday, May 23, 2026

ত্রাণকার্যে ব্যবহারের জন্য বেলুড় মঠে ২ হাজার কিলো চাল দিলেন সৌরভ

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে ত্রাণকার্যে ব্যবহারের জন্য বেলুড় মঠে ২ হাজার কিলো চাল তুলে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার দুপুরে তিনি বেলুড় মঠে যান। পরে জানান, “রামকৃষ্ণ মিশনের মহারাজদের সঙ্গে কথা বলে জেনেছি ২১ দিনে দেড়লক্ষ কিলো চাল প্রয়োজন। আজ ২ হাজার কিলো দিয়ে গেলাম। পরে আরও পাঠাবো। বাগবাজারে মায়ের মন্দিরেও চাল পাঠাব। ১৯৯৬ থেকে এভাবেই মানুষের বিপদে পাশে থাকি। ছোটবেলায় বাবার সঙ্গে এখানে এসেছিলাম। প্রায় খালি বেলুড় মঠ দেখে ভালো লাগল।”
সৌরভ একইসঙ্গে সবাইকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, “রাস্তাঘাট এতো ফাঁকা আমি কেন, কেউই কোনওদিন দেখেনি। তবু যাঁরা বিনা প্রয়োজনে বেরোচ্ছেন তাঁদের বলব, ঘরে থাকুন। রাজ্য ও কেন্দ্রীয় সরকার এবং স্বাস্থ্য দফতর যে নির্দেশিকা দিয়েছে তা মেনে চলুন।”

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...