Sunday, March 15, 2026

সমালোচনা করলে গ্রেফতার নয়: কলকাতা হাইকোর্ট

Date:

Share post:

সমালোচনা করলেই গ্রেফতার নয়। এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট। করোনা পরিস্থিতির মধ্যে পর্যাপ্ত সুরক্ষা না পেয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। সেই কথাই ফেসবুকে তুলে সরকারের সমালোচনা করেন চিকিৎসক ইন্দ্রনীল খাঁ। এরপরই এফআইআর করা হয় তাঁর বিরুদ্ধে।

এ ঘটনায় কলকাতা পুলিশের বিরুদ্ধে তোপ দাগে হাইকোর্ট। চিকিৎসকের মোবাইল ফোন সিম কার্ড ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। করোনা মোকাবিলায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন চিকিৎসক ইন্দ্রনীল খাঁ। ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকের এই মন্তব্যের পরই তাঁর বিরুদ্ধে ২৯ মার্চ একটি এফআইআর করা হয়। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয় চিকিৎসকের বিরুদ্ধে। রবিবার মহেশতলা থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষন তাকে বসিয়ে রাখা হয় বলেও অভিযোগ। বাজেয়াপ্ত করা হয় তার মোবাইল ফোন এবং সিম কার্ড। রবিবারে ঘটনার পর কলকাতা হাইকোর্টে মামলা করেন ইন্দ্রনীল খাঁ।

বিচারপতি আইপি মুখোপাধ্যায় স্কাইপে মামলাটি শোনেন। এরপর তিনি শুনানিতে বলেন, ভারতীয় সংবিধানে বাক স্বাধীনতার উল্লেখ রয়েছে। তাই সরকারের সমালোচনা করলে করলে তাঁকে গ্রেফতার করতে হবে, এটা গ্রহণযোগ্য নয়। পুলিশকে তিনি নির্দেশ দেন দ্রুত চিকিৎসকের মোবাইল ও সিম কার্ড ফেরত দিতে হবে।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...