Site Logo

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

EBBS Desk·
অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য সরকারের হাসপাতালে চিকিৎসার জন্য এসে যাতে বেডের জন্য রোগীদের ফিরে যেতে না হয়, তা নিয়ে কেন্দ্র সরকারি (Central Government hospital), এমনকি বেসরকারি হাসপাতালের (private hospital) সঙ্গেও রাজ্যের হাসপাতালকে জোড়ার পরিকল্পনা নেওয়া হল। অন্যদিকে বেড (hospital bed) সমস্যা সমাধানে গোটা রাজ্যে অ্যাম্বুলেন্স পেতে অ্যাপ (ambulance app) তৈরির পথেও হাঁটতে চলেছে রাজ্য সরকার, জানা গিয়েছে বৈঠক সূত্রে।

Sponsored

Sranchi In Article

শুক্রবার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থেকে স্বাস্থ্য সচিব (health secretary) নারায়ণ স্বরূপ নিগম এবং স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর বৈঠকে। রাজ্যের সরকারি হাসপাতালে বেড সমস্যা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। হাসপাতালের বেড দালালচক্রের কারণে রোগীরা পান না বলে অভিযোগ করেন তিনি। সেখানেই অ্যাম্বুলেন্সের দালালচক্রের (tout) প্রসঙ্গ ওঠে। সেই দালালচক্র সরাতে রাজ্যজুড়ে অ্যাম্বুলেন্স অ্যাপ (ambulance app) তৈরির প্রস্তাব নেওয়া হয়।

এই অ্যাপের ফলে বিনামূল্যের অ্যাম্বুলেন্স থেকে সব ধরনের অ্যাম্বুলেন্সের সুবিধা রোগীর পরিবার দেখতে পাবে। যেভাবে হাসপাতালের বেড কেন্দ্রীয়ভাবে মনিটর করা হয়, সেভাবেই অ্যাম্বুলেন্সের পরিস্থিতিও কেন্দ্রীয় ভাবে তত্ত্বাবধান করা যাবে। ফলে চালকদের সঙ্গে হাসপাতালের দালালদের (tout) বেড নিয়ে যে চক্র চলে তা নিয়ে হয়রান হতে হবে না রোগীর পরিবারকে।

আরও পড়ুন : আর জি কর-কাণ্ডে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর: যথাযথ পদক্ষেপ না করা থেকে বেআইনি অর্থ-প্রস্তাবের অভিযোগে সাসপেন্ড ৩ IPS

হাসপাতালের বেড নিয়ে সমস্যার সমাধানে আরও একটি পদক্ষেপ নিতে চলেছে বর্তমান রাজ্য সরকার। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি ও বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারে রাজ্য সরকার। বাম আমলে তৈরি হওয়া চুক্তি খতিয়ে দেখে হাসপাতালগুলির সঙ্গে চুক্তি করা হতে পারে। এর ফলে রাজ্য সরকারের হাসপাতালে বেড না থাকলে রোগীকে যাতে ফিরে না যেতে হয়, তার জন্য বেসরকারি হাসপাতাল বা কেন্দ্র সরকারি হাসপাতাল – বিআর সিং হাসপাতাল, ইএসআই, কম্যান্ড হাসপাতালের মতো হাসপাতালগুলিতে যোগাযোগ করা হবে। সেখানে বেড খালি থাকলে সেখানেই রাজ্যের তরফে সেই রোগীর চিকিৎসা করা হবে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →