Friday, May 15, 2026

আর জি কর-কাণ্ডে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর: যথাযথ পদক্ষেপ না করা থেকে বেআইনি অর্থ-প্রস্তাবের অভিযোগে সাসপেন্ড ৩ IPS

Date:

Share post:

আর জি কর-কাণ্ডে (R G Kar Case) বড় নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ((Shubhendu Adhikari)। শুক্রবার, নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, অভয়া-কাণ্ডে যথাযথ পদক্ষেপ না থেকে পরিবারকে বেআইনিভাবে অর্থ দেওয়ার চেষ্টার অভিযোগে তিন উচ্চপদস্থ IPS আধিকারিককে সাসপেন্ড (Suspend) করল রাজ্য সরকার (State Government)। তালিকায় রয়েছেন, কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল (Vineet Goyel), তৎকালীন ডিসি সাউথ ইন্দিরা মুখোপাধ্যায় (Indira Mukharjee) ও আইপিএস অভিষেক গুপ্তা (Abhishek Gupta)।

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ঘটনার তদন্ত যেহেতু এখনও বিচারাধীন, সেহেতু মূল ঘটনার তদন্ত প্রক্রিয়ায় কোনও হস্তক্ষেপ করছে না রাজ্য। শুধু সেই সময় যেটা রাজ্য পুলিশের (State Police) ভূমিকা ছিল সেই বিষয়ই পদক্ষেপ করা হয়েছে। শুভেন্দু বলেন, আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনায় মিসহ্যান্ডলিং এবং মৃতার পরিবারকে বেআইনিভাবে অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগে আইপিএস ইন্দিরা মুখোপাধ্যায় এডিজি আইবি বিনীত গোয়েল এবং আইপিএস অভিষেক গুপ্তকে সাসপেন্ড করা হল। মুখ্যমন্ত্রী জানান, সেই সময় পুলিশের আধিকারিক এবং অফিসারদের ভূমিকা কী ছিল, তা তদন্ত করে দেখা হবে৷ তবে সিবিআই (CBI) যে মূল মামলার তদন্ত করছে, তার মধ্যে রাজ্য সরকার ঢুকছে না।

২০২৪-র অগাস্টে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার সময় কলকাতা পুলিশের কমিশনার ছিলেন বিনীত গোয়েল। ঘটনায় তাঁর ভূমিকার জেরে তাঁর পদত্যাগের দাবি ওঠে। লাগাতার আন্দোলনের জেরে সেই বছর সেপ্টেম্বরেই বিনীতকে কলকাতার সিপি থেকে সরিয়ে এসটিএফের এডিজি ও আইজিপি করে দেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তে গাফিলতির অভিযোগে অভিষেক গুপ্তাকে কলকাতা পুলিশের ডিসি (নর্থ) পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ইন্দিরা কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) পদে ছিলেন। আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে বার বার তাঁকে নিয়ে বিতর্ক ছড়ায়।

এদিন নবান্নে সাংবাদিকদের মুখোমুখি গয়ে মুখ্যমন্ত্রী জানান, “অ্যাজ আ হোম মিনিস্টার, আমি চার্জ নেওয়ার পর মাননীয় চিফ সেক্রেটারি এবং মাননীয় হোম সেক্রেটারির কাছে লিখিত চেয়েছিলাম আর জি করের ঘটনা এবং তার পরবর্তী কিছু বিষয় নিয়ে। কী ভাবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকেরা সেটা হ্যান্ডল করেছিলেন, তা জানতে চেয়েছিলাম। তথ্য অনুসন্ধানের পর আপাতত একটি প্রশাসনিক সিদ্ধান্ত নিলাম।“ এর পরেই কড়া সিদ্ধান্তের   কথা জানান শুভেন্দু। বলেন, “রাজ্যের পুলিশমন্ত্রী হিসাবে আমি ঘোষণা করছি, ওই সময়ে যা ঘটেছিল, তা মিসহ্যান্ডেলিং করা, যথাযথ ভাবে এফআইআর করে পদক্ষেপ করার মতো প্রাথমিক যে বিষয়গুলো ছিল, সেখানে সবচেয়ে বড় অভিযোগ ছিল দু’জন পুলিশ অফিসারের বিরুদ্ধে। বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া খবরের ভিত্তিতে আমরা জানতে পারি, নির্যাতিতার মাকে রাজ্য সরকারের হয়ে টাকা দিতে চেয়েছিলেন।“

মুখ্যমন্ত্রীর মতে, যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের বাদ দিয়ে বাকি তদন্ত হবে। নইলে নিরপেক্ষ তদন্ত হবে না। তিনি বলেন, “এক রকমের ঘুষ দেওয়ার চেষ্টা হয়েছিল। তার তদন্ত হবে। ওই সময়ে সংশ্লিষ্ট অফিসারদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছিল, কল লিস্ট, হোয়াট্‌সঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হবে। পরে পরে বার করব। তখন কার কার সঙ্গে কথা হয়েছে, তখনকার মুখ্যমন্ত্রী কিংবা কোনও মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে কি না, কোনও নির্দেশ ছিল কি না, সব বার করব। এগুলো তদন্তের অংশ।“
আরও  খবর: প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

মুখ্যমন্ত্রী আরও বলেন, “পরে পরে বার করব। তখন কার কার সঙ্গে কথা হয়েছে, তখনকার মুখ্যমন্ত্রী কিংবা কোনও মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে কি না, কোনও নির্দেশ ছিল কি না, সব বার করব। এগুলো তদন্তের অংশ। ওই সময়ে একজন ডিসি-র সাংবাদিক বৈঠক করেছিলেন। সেখানে তাঁর শরীরীভাষা এবং মুখের ভাষা রাজ্যের জন্য সুখকর ছিল না। তিনি ওই সময়ে সরকারি ভাবে কলকাতা পুলিশের মুখপাত্র ছিলেন না। তথ্য নিয়েছি, উনি স্বরাষ্ট্র দফতরেরও মুখপাত্র ছিলেন না। কেউ কাগজে-কলমে তাঁকে দায়িত্ব দেয়নি। কেউ মৌখিক ভাবে হয়তো আরজি কর কাণ্ডের পর ওঁকে সর্বসমক্ষে বিবৃতি দিতে বলেছিলেন। সেগুলো তদন্তসাপেক্ষ।’’ এর পরই  তিন আইপিএসকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

Related articles

CBSE দ্বাদশের ফল প্রকাশিত হতেই সাফল্যের নজির চুঁচুডার টেকনোর, কৃতী সংবর্ধনায় গর্বিত স্কুল

বুধবার প্রকাশিত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (CBSE ) দ্বাদশের ফল। সাফল্যের নিরিখে এ বছর নতুন নজির...

IPL: গ্রুপ পর্বের তিন ম্যাচ বাকি, নাইট শিবির ছাড়লেন তারকা বিদেশি

শনিবার ঘরের মাঠে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে কেকেআর (KKR)। এখনও তিন ম্যাচ বাকি আছে কেকেআরের। তার আগেই নাইট...

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...