Saturday, May 16, 2026

বাড়িতে পেনশন পৌঁছে দিলেন পোস্টম্যান

Date:

Share post:

লকডাউন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই চাইছেন একে অপরকে সাহায্য করতে। তারই উদাহরণ হুগলিতে। ভারতীয় ডাক বিভাগের কর্মী একজন বয়স্ক মানুষের বাড়ি গিয়ে তাঁর পেনশন পৌঁছে দিলেন। বালির মোড় ব্যান্ডেল স্টেশন রোডের বাসিন্দা ওই পেনশন হোল্ডারের নাম রাধাগোবিন্দ চট্টোপাধ্যায়। ৭০ উর্দ্ধ এই পেনশনভোগী ডাক বিভাগে জানান, তিনি অসুস্থ এবং তাঁর বাড়িতে পেনশন তুলে আনার মতো কেউ নেই। অসহায় বৃদ্ধ রাধাগোবিন্দের বাড়িতে তাঁর পেনশনের টাকা পৌঁছে দিলেন হুগলি ডাকঘরের পোস্টম্যান অতনু চক্রবর্তী। তিনি বলেন, এটা তাঁদের দায়িত্ব। এখন দেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এই সময়ে সকলে পাশে দাঁড়াতে হবে। অতনু চক্রবর্তী ডাক বিভাগে ভারতীয় মজদুর সংঘের পশ্চিমবঙ্গ সার্কেলের কোষাধ্যক্ষ।

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...