Monday, March 16, 2026

দেশে করোনা আক্রান্ত ২৫৬৭, একদিনে সর্বাধিক মৃত্যু আমেরিকায়

Date:

Share post:

করোনা নিয়ে বাড়ছে আতঙ্ক। সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬৭ – তে। সুস্থ হয়েছেন ১৫৭ জন। মৃত্যু হয়েছে ৭২ জনের। দেশের মধ্যে আক্রান্তের নিরিখে প্রথম মুম্বই। দ্বিতীয় তামিলনাড়ু। তৃতীয় কেরল। চতুর্থ দিল্লি। রাজধানীতে কোয়ারেন্টাইন ভাঙায় ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দিল্লির ক্যান্সার কেন্দ্রে ২ নার্সের শরীরে সংক্রমণ মিলেছে। রাজস্থানের ১৪ জনের শরীরে মিলেছে কোভিড-১৯ পজিটিভ। মুম্বইয়ে ৩ জনের শরীরে নতুন করে সংক্রমনের খবর পাওয়া গিয়েছে। আগ্রায় ৬ জন আক্রান্ত হয়েছেন। গুজরাতের গোধরা ৭৮ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয়েছে। অন্ধ্রপ্রদেশে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক ব্যক্তি।

অন্যদিকে, প্রায় সারা বিশ্বে ছড়িয়েছে সংক্রমণ। আক্রান্ত হয়েছেন ১০ লক্ষ ১৭ হাজার ৫৬৭ জন। মৃত্যু হয়েছে ৫৩ হাজার ২৪৯ জনের। পাশাপাশি সুস্থ হয়েছেন ২ লক্ষ ১২ হাজারের বেশি। স্পেনে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১০ হাজার। ইতালিতে মৃত্যু হয়েছে প্রায় ১৪ হাজার। আমেরিকায় মৃত্যুর সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে। দেশে একদিনে মৃত্যু হয়েছে ১১৫৯ জনের। যা এখনও পর্যন্ত সর্বাধিক । ফ্রান্সে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সাড়ে ৪ হাজারের বেশি। অন্যদিকে চিনে নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে।

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...