Saturday, March 14, 2026

ফেসবুকে করোনা নিয়ে ভুল তথ্য পোস্ট করায় গ্রেফতার বর্ধমানের শিক্ষক

Date:

Share post:

সোশ্যাল-মিডিয়ায় করোনাভাইরাস সংক্রান্ত কোনও পোস্ট করার আগে সতর্ক হওয়ার সময় এসেছে৷ করোনা-আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে ভুল তথ্য আর গুজব৷ এই গুজব ঠেকাতে এবার সক্রিয় হয়েছে পুলিশ৷

সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে ভুল তথ্য পোস্ট করে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে বর্ধমানে গ্রেফতার করা হয়েছে এক শিক্ষিককে৷

রাজ্যের প্রশাসনিক নির্দেশে জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখা এখন ২৪ ঘন্টা সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাচ্ছে। তারই জেরে এই গ্রেফতার। জেলা পুলিশের বক্তব্য, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। করোনা সংক্রমণ ঠেকাতে সরকার চেষ্টা চালাচ্ছে। বলা হচ্ছে, গুজবে কান না দিয়ে নাগরিকদের সরকার ও স্বাস্থ্য দফতরের বিধি নিষেধ মেনে চলা উচিত।

ধৃত ব্যক্তির বাড়ি বর্ধমান শহরের কাঞ্চননগর এলাকায়। ওই ব্যক্তির নাম অবনীতোষ সরকার। তিনি পেশায় শিক্ষক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, করোনা ভাইরাস সম্পর্কে চিনের ইউহান এলাকার এক নাগরিকের দাবি বলে একটি বক্তব্য ফেসবুকে পোস্ট করেন ওই শিক্ষক। সেখানে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শ না নিলেও চলবে। তার বদলে দিনে ৩-৪ গরম জল,গরম চা বা গরম দুধ নিয়ম করে খেলে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবেন করোনা আক্রান্ত ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট দ্রুত ভাইরাল হয়৷ এর পরই নড়েচড়ে বসে পুলিশ। ওই ব্যক্তির ঠিকানা জেনে সেখানে পৌঁছে যায় পুলিশ। সোশ্যাল মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে তাকে আটক করা হয়। বিস্তারিত জিজ্ঞাসাবাদের পর বিপর্যয় মোকাবিলা আইন-২০০৫ অনুসারে করোনা নিয়ে ভুয়ো পোষ্ট ও মন্তব্য করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি করোনা সম্পর্কে যে কোনো ধরণের বিষয় সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই নির্দেশকে লঙ্ঘন করে অবনীতোষ সরকার এই পোষ্ট করেন। তারই জেরে এই গ্রেফতার। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...