Saturday, May 23, 2026

রাজ্য সরকারি স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস হবে ‘ডিডি বাংলা’য়

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে রাজ্যের স্কুলগুলিতে দীর্ঘদিন পঠন-পাঠন বন্ধ। ফলে এগোচ্ছে না সিলেবাস। এই পরিস্থিতিতে ‘ডিডি বাংলা’-র মাধ্যমে পড়ুয়াদের পড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য ‘ডিডি বাংলা’-এ বিকেলে ৪টে থেকে ৫টা ২ ঘণ্টা ক্লাস হবে। ৭ থেকে ১৩ মার্চ পর্যন্ত চলবে এই ক্লাস। বিশেষ বিশেষ অধ্যায় পড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

আপাতত ১৩ তারিখ পর্যন্ত এই সূচি করা হয়েছে। এরপর পরিস্থিতি বুঝে পরবর্তী ঘোষণা করা হবে। স্কুল খোলার পরে পড়ুয়ারা তাদের অ্যাক্টিভিটি রিপোর্ট জমা দেবে স্কুলে। তবে ১৩ তারিখ লকডাউন উঠে যাওয়ার পরেও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি থাকবে বলে মত পার্থ চট্টোপাধ্যায়ের। এই পরিস্থিতিতে স্কুলে কতটা পঠন-পাঠন করা সম্ভব তা এখনই বলা যাবে না। এছাড়া তীব্র গরমের কারণে দিতে হবে গরমের ছুটি। সে ক্ষেত্রে ‘ডিডি বাংলা’-র মাধ্যমে নাইন থেকে টুয়েলভ পর্যন্ত পড়ুয়াদের ক্লাস জারি থাকবে বলেই মনে করা হচ্ছে।
আগেই ইংরেজি মাধ্যম স্কুলগুলিতে অনলাইনে পঠন-পাঠন শুরু করা হয়েছে। কিন্তু রাজ্য সরকারি স্কুলগুলির ক্ষেত্রে সেটা করা সম্ভব নয়। সেই কারণে দূরদর্শনের সহায়তা নিয়ে এই কর্মসূচি চালু করছে রাজ্য শিক্ষা দফতর।

Related articles

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...