Friday, June 26, 2026

করোনা মোকাবিলায় কলকাতা পুলিশের লড়াই জায়গা করে নিল ‘নিউইয়র্ক টাইমস’-এ

Date:

Share post:

বিশ্বব্যাপী করোনা মোকাবিলায় লড়ছে সব দেশ। চলছে গ্লোবাল লকডাউন। করোনা যুদ্ধে জিততে একদিকে যেমন লকডাউন চালাতে হবে, মানুষের মধ্যে সচেতনতা ঠিক অন্যদিকে গরিব-অসহায়-আর্ত মানুষের পাশেও দাঁড়াতে হবে। আর এই সবকিছুর ভারসাম্য রেখে চলছে কলকাতা পুলিশ।

অযথা লকডাউন ব্রেক করলে যেমন কঠোর মনোভাব দেখাচ্ছে লালবাজার, ঠিক একইভাবে মানুষকে সচতন করতে রাস্তায় বেরিয়ে গানও গাইছেন কলকাতা পুলিশের কর্তা থেকে শুরু করে নিচুতলার কর্মীরা। আবার অভুক্ত মানুষের মুখে তুলে দিচ্ছে অন্ন।

সব মিলিয়ে এই করোনা যুদ্ধে নিজেদের জীবনকে বাজি রেখে ২৪ ঘন্টা মানবসেবায় নিজেদের নিয়োজিত করেছে কলকাতা পুলিশ। তাদের এই নিরলস-নিরবিচ্ছিন্ন কাজ গোটা বিশ্বের পুলিশ মহলের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। কলকাতা পুলিশের এই ভূমিকার জন্যই এবার বিশ্বখ্যাত পত্রিকা “নিউইয়র্ক টাইমস”-এর প্রচ্ছদে জায়গা করে নিলো কলকাতা পুলিশ।

“নিউইয়র্ক টাইমস”-এর সেই পেপার কাটিং উদ্ধৃত করে একজন লিখেছেন, কলকাতাই গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে। বাংলা আজ যেটা ভাবে গোটা দেশে আগামীতে তা ভাবে। এই দুর্যোগে কলকাতা পুলিশ যে ভূমিকা নিয়েছে, তা গোটা বিশ্বের কাছে উদাহরণ হয়ে থাকবে।

নিজের টুইটার হ্যান্ডলে এই পুরো পোস্ট তুলে ধরেছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা।

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...