Thursday, June 18, 2026

করোনা মোকাবিলায় দুঃস্থদের পাশে বোধি ভবন কলেজিয়েট স্কুল

Date:

Share post:

মারণ নভেল করোনাভাইরাসের জেরে আতঙ্কিত গোটা বিশ্ববাসী। এই ভাইরাসের হাত থেকে ছাড় পায়নি ভারতও। এখন করোনার হাত থেকে বাঁচতে শৃঙ্খল ভাঙার জন্য চলছে লকডাউন। ২১ দিনের জন্য এই লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষেরা।

এমতাবস্থায় শরৎ বোস রোডের সিবিএসসি বোধি ভবন কলেজিয়েট স্কুলের তরফ থেকে শনিবার এবং রবিবার স্কুলের পার্শ্ববর্তী এলাকায় থাকা কিছু গরিব দুঃস্থ মানুষদের মধ্যে বিতরণ করা হল হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক। শুধু তাই নয় দেওয়া হয়েছে বিনামূল্যে রেশনও। গতকাল ৪০ থেকে ৪৫ জনকে দেওয়া হয়েছে এই দ্রব্য সামগ্রী। আজ দেওয়া হয়েছে ৩৫ জনকে। এবং এখ বেশ কিছুদিন এমন ভাবেই রেশন দেওয়া হবে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। স্যানিটাইজার, মাস্ক তো থাকছেই সঙ্গে থাকছে বিস্কুটসহ খাবারও। সমস্ত দ্রব্য-সামগ্রী স্কুলের তরফ থেকেই দেওয়া হচ্ছে। যাতে আশেপাশের গরিব-দুঃস্থ মানুষরা এই সাহায্য পেতে পারে।

Related articles

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...