Thursday, June 18, 2026

কলকাতার দেখানো পথে হেঁটে রাস্তা ধুয়ে সাফ করল ঢাকা !

Date:

Share post:

কলকাতার দেখানো পথেই হাঁটল ঢাকা । করোনা ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেই কারণে ঢাকার গুলশান এবং আমেরিকান দূতাবাস সংলগ্ন এলাকার প্রধান সড়ক, ফুটপাত ও আশপাশের বিভিন্ন রাস্তা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করল নৌবাহিনী।
এরই পাশাপাশি , এলাকার স্থানীয় গরিব, দুঃস্থ ও অসহায় মানুষদের জীবাণুনাশক সাবান ও মাস্ক, চাল, ডাল, আলু-সহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করেন তাঁরা। একইসঙ্গে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও চালানো হয় ।এ দিন আন্তঃবাহিনী জনসংযোগ পরি দফতরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা উল-করিম শাম্মী জানান, ঢাকার বাইরে কুতুবদিয়া, মহেশখালী, বরগুনা, আমতলী, বেতাগী, বামনা, পাথরঘাটা, তালতলীসহ সমুদ্র ও উপকূলীয় প্রত্যন্ত এলাকাগুলোতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে নৌবাহিনী। এছাড়া জনসমাগম বন্ধ-সহ সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসাধারণকে ঘরে থাকা নিশ্চিত করতে মাইকিং করা হচ্ছে । স্থানীয়দের বিভিন্ন সচেতনতায় লিফলেটও বিতরণ করা হয়েছে । pসঙ্গে মসজিদের ইমামদের নানান পরামর্শও দিচ্ছেন তাঁরা। সবমিলিয়ে করোনা মোকাবিলায় রীতিমতো সিরিয়াস বাংলাদেশ সরকার ।

Related articles

হেলমেটেও রক্ষা নেই! দিনহাটায় ধৃত উদয়নকে লক্ষ্য করে ডিম-আক্রমণ

গ্রেফতারির পর দিনহাটায় (Dinhata) পা রাখতেই হেনস্থার মুখে পড়লেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ (Former Minister Udayan Guha)। থানার...

অনুপ্রবেশ-তোলবাজি থেকে বন্দে মাতরম: রাজ্যপালের ভাষণ না শাসকদলের নির্বাচনী ইস্তাহার! প্রশ্ন বিরোধীদের

অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হল বৃহষ্পতিবার। প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ...

বিজেপির রাজ্যে আজব সিলেবাস: ওড়িশার পাঠ্যবইতে নিউটন পাইলট!

বিজেপির ভয়ঙ্কর শিক্ষানীতি! স্যার আইজ্যাক নিউটন (Sir Isaac Newton) হয়ে গেলেন পাইলট, হাম্পির মন্দির কোনারকের সান টেম্পল হয়ে...

মৌলিক সঙ্গীত জগতকে বিকশিত করতে মুখ্যমন্ত্রীকে চিঠি রাঘব-অনিন্দ্যদের

বাংলায় সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই বিনোদন থেকে শুরু করে সাংস্কৃতিক জগতের সকলেই দুর্নীতিমুক্ত কাজের পরিবেশ বজায় রাখার ব্যাপারে...