Tuesday, May 5, 2026

চিন থেকে দেশে এল ২১ টন চিকিৎসা সামগ্রী

Date:

Share post:

দেশজুড়ে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। এরই মধ্যে চিন থেকে ২১ টন চিকিত্‍সা সামগ্রী নিয়ে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান।

শনিবার এয়ার ইন্ডিয়ার প্রথম কার্গো বিমান চিকিৎসা সামগ্রী নিয়ে দেশে পা রাখে। করোনা রোধে দিনরাত লড়াই করছেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। এই চিকিৎসা সামগ্রী তাঁদের অনেক সমস্যার সমাধান করবে বলে মত স্বাস্থ্য মহলের।
সূত্রের খবর, দুই দেশের মধ্যে মোট ১১৬ টি বিমান চলাচল করবে লাইফ লাইন উড়ান প্রকল্পে। যার মধ্যে ৭৯ তা বিমান নিয়ন্ত্রন করবে এয়ার ইন্ডিয়া এবং এলায়েন্স এয়ার। এই কার্গো বিমানে করোনাভাইরাস চিকিৎসার মেডিক্যাল কিট মাস্ক, গ্লাভস, এবং বাকি চিকিৎসা সামগ্রী চিন থেকে ভারতে আনা হবে।

এই লাইফ লাইন উড়ানের মাধ্যমে গুয়াহাটি, দিব্রুগড়, দিমাপুর,ইম্ফল, শ্রীনগর, পোর্ট ব্লেয়ার, কোচিনের অপেক্ষাকৃত ছোট অঞ্চলে চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া হবে।

Related articles

‘পরিবর্তনের ফল’, শ্যামপুকুরে তৃণমূলের পার্টি অফিসে হামলার ভিডিও পোস্ট করে মন্তব্য শশীর

ভোটের ফল (Election Result) প্রকাশিত হওয়ার পরই উত্তর কলকাতার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ জনপদ শ্যামপুকুরে (Shyampukur) অশান্তির ছবি।...

বেলেঘাটায় বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার

বাংলা জুড়ে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার ভোটের ফল প্রকাশের দিনই এক তৃণমূলকর্মীর দেহ উদ্ধার বেলেঘাটায়। মৃত যুবকের...

নবান্ন নয়, মহাকরণ থেকেই প্রশাসন চালাতে চায় বিজেপি!

বাংলায় দুই তৃতীয়াংশ ভোটে জিতে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। আগামী ২৫ বৈশাখ মুখ্যমন্ত্রী ও...

ভবানীপুরে ভোটচুরি! গণনাকেন্দ্রের আঁখো দেখা হাল বর্ণনা ফিরহাদ-কন্যার

চিত্রনাট্য সাজানো হয়েছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) জোর জবরদস্তি হারাতে। নিজেই চোখের সামনে তা দেখলেন ফিরহাদ কন্যা...