Thursday, April 23, 2026

করোনা সংক্রমণ: ঢোকা-বেরনো বন্ধ মুম্বইয়ের ওখার্ড হাসপাতালে

Date:

Share post:

সংক্রমণের জেরে ঢোকা বেরোনো বন্ধ হয়ে গেল মুম্বইয়ের ওখার্ড হাসপাতালে। হাসপাতালের ৩ চিকিৎসক ও ২৬ জন নার্স করোনাভাইরাসে আক্রান্ত। তার জেরে ওই হাসপাতালকে ‘সংক্রামক এলাকা’ ঘোষণা করে হাসপাতালে সবার ঢোকা-বেরনো বন্ধ করে দিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। গোটা ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালের ভূমিকা নিয়ে।

ইতিমধ্যে হাসপাতালের আউটডোর ও এমার্জেন্সি বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে। রোগী, চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মী‌— কাউকেই হাসপাতালে ঢুকতে বা বাইরে বেরোতে দেওয়া হবে না। শুধুমাত্র ক্যান্টিন খোলা থাকবে। করোনা আক্রান্ত কোনও রোগীর রিপোর্ট দুবার নেগেটিভ এলে তবেই বাইরে বেরোতে দেওয়া হবে বলে জানিয়েছে পুর প্রশাসন।

পুলিশ সূত্রে খবর, গত ২৭ মার্চে ৭০ বছরের এক করোনা আক্রান্ত বৃদ্ধ ওই হাসপাতালে ভর্তি হন। তার দিন দু’য়েকের মধ্যেই ওই বৃদ্ধের দেখভালের দায়িত্বে থাকা দুই নার্সেরও কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছিল। অভিযোগ, আক্রান্ত দুই নার্সের সংস্পর্শে আসা বা তাঁদের রুমমেটদের পরীক্ষা বা কোয়রান্টাইনেরর ব্যবস্থা করা হয়নি। ইউনাইটেড নার্সেস অ্যাসোসিয়েশনের অভিযোগ, রিপোর্ট পজিটিভ আসার পরও ওই নার্সদের ডিউটি থেকে সরানো হয়নি।

হাসপাতালের মধ্যেই নার্স ও চিকিৎসক আক্রান্ত হওয়ায় ব্যাপক ক্ষুব্ধ মুম্বই পুর প্রশাসন। অতিরিক্ত পুর কমিশনার সুরেশ কাকানি বলেন, ‘‘ হাসপাতালের মধ্যে এত সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন, যা দুর্ভাগ্যজনক। কর্তৃপক্ষের আরও সাবধান হওয়া উচিত ছিল।’’ ইতিমধ্যে স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রসঙ্গত, হাসপাতালের নার্সদের কোয়ার্টার্স রয়েছে ভিলে পার্লে এলাকায়। আক্রান্ত নার্সদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত দুই চিকিৎসককে ভর্তি করা হয়েছে মাহিমের এসএল রাহেজা হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কর্মী মিলিয়ে ২৭০ জনের লালারসের নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।

Related articles

কেন্দ্রীয় বাহিনীর ‘দাদাগিরি’: চোপড়ায় বিজেপিকে ভোট দেওয়ার নির্দেশ! বৃদ্ধা-যুবককে মারধরের অভিযোগ

চোপড়ায় কেন্দ্রীয় বাহিনীর (Central Force) দাদাগিরি। বৃদ্ধা ও যুবককে মারধরের অভিযোগ, কাঠগড়ায় কমিশন ও বিজেপি। ভোটের লাইনে দাঁড়িয়ে...

প্রার্থী হিসেবে প্রথমবার ভোট দিয়ে ‘স্পোর্টসম্যান স্পিরিট’ বজায় রাখলেন স্বপ্না

রাজ্য চলছে প্রথম দফার ভোট গ্রহণ। ১৫২টি আসনের মধ্যে যে কেন্দ্রগুলিতে বাড়তি নজর রয়েছে তার মধ্যে জলপাইগুড়ির রাজগঞ্জ।...

ইভিএম বিভ্রাটে তৃণমূলের ভোট বিজেপিতে! টেকনিক্যাল সমস্যা না ষড়যন্ত্র, উঠছে প্রশ্ন

ভোটের সকালে মুর্শিদাবাদের বড়ঞা বিধানসভার অন্তর্গত একটি বুথে ভোট কারচুপির অভিযোগ বিজেপি পরিচালিত কমিশনের (Election Commission) বিরুদ্ধে। বড়ঞা...

নওদায় অশান্তি, গালিগালাজ হুমায়ুনের: বাহিনীর নিষ্ক্রিয়তার অভিযোগ

কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সাঁজোয়া গাড়ির ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। তা সত্ত্বেও সেই মুর্শিদাবাদে সেই...