Friday, May 8, 2026

জরুরি পরিষেবায় তাঁরাও যুক্ত, এবার ১০ লক্ষ টাকার বিমার আওতায় বিদ্যুৎ কর্মচারীরাও

Date:

Share post:

করোনার যুদ্ধে সামিল রাজ্যের বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের এবার বিমার আওতায় আনলো রাজ্য সরকার। আজ, মঙ্গলবার এই কথা জানান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, “রাজ্যের বিদ্যুৎ পর্ষদের কর্মীরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত। তারাও অন্যান্য জরুরি বিভাগের মতো দিনরাত কাজ করে চলেছেন। বিদ্যুৎ পর্যদের কর্মীরাও রাস্তায় নেমে কাজ করছেন। তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে ছিলাম বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের বিমার আওতায় আনতে। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের আবেদন মেনে নিয়েছেন।”

এবার থেকে অনান্য বিভাগের মতো বিদ্যুৎ পর্যদের কর্মীরাও ১০ লক্ষ টাকার বিমার আওতায় আসবে বলে জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, করোনার যুদ্ধে লড়াই করার জন্য রাজ্য সরকারের স্বাস্থ্য, দমকল ও পুলিশের অতিরিক্ত ১০ লক্ষ টাকার বিমার আওতায় এনেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...