Thursday, June 18, 2026

করোনা মোকাবিলা: পুলিশকে সম্মান নাগপুরের বাসিন্দাদের

Date:

Share post:

করোনাভাইরাসের দাপটে জেরবার সারা দেশ। মৃত্যু হয়েছে প্রায় ১৫০ জনের। আক্রান্ত ৫ হাজারের বেশি। এর মধ্যে সবথেকে বেশি প্রভাব পড়েছে মহারাষ্ট্রে। রাজ্য সামলাতে নাজেহাল অবস্থা পুলিশের। তাই তাঁদের ধন্যবাদ জানালেন নাগপুরের বাসিন্দারা। তাঁদের মাথায় ফুল ছুড়ে, হাততালি দিয়ে ধন্যবাদ জানালেন তাঁরা।

নাগপুরের গিট্টিখাদানে ডেপুটি কমিশনার অফ পুলিশ বিনীতা সাহুর নেতৃত্বে রুট মার্চ করছিলেন ৬০ পুলিশকর্মী।
সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হচ্ছিল। মাস্ক পরা, পরিবারের প্রত্যেকের স্বাস্থ্যের খেয়াল রাখার কথা বলেন পুলিশ কর্মীরা। অঞ্চলের বাসিন্দারা অভিবাদন জানান পুলিশকে।

নাগপুর সিটি পুলিশ টুইটারে ওই ভিডিও পোস্ট করেছে। তাঁরা জানিয়েছে, শহরবাসী যে সম্মান দেখিয়েছেন তাতে তাঁরা মুগ্ধ। এটা তাঁদের কাছে গর্বের। এভাবেই আগামী দিনে কাজ করবেন বলে জানিয়েছেন তাঁরা।

 

Related articles

কলকাতাতেই আরেক বিমানবন্দর! বেহালা ফ্লাইং ক্লাব নিয়ে তৎপরতা শুরু 

শহর কলকাতার মূল কেন্দ্র থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে ১৯৪৭ সালে বেহালা ফ্লাইং ক্লাব (Behala Flying Club) বা...

সমস্যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত লেনদেন নয়! তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজের দাবিতে ব্যাঙ্ককে চিঠি কোষাধ্যক্ষ অরূপের 

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাঙ্ককে চিঠি লিখলেন দলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস (Arup Biswas)। HDFC ব্যাঙ্কের...

বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নামই থাকছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের দায়ের করা মামলায় বৃহস্পতিবার...

বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের, চলছে জিজ্ঞাসাবাদ 

মেসি কাণ্ডে তিনবার তলব এড়ানোর পর বৃহস্পতিবার সকাল ৯:৫৫ মিনিট নাগাদ বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police) হাজিরা...