Saturday, May 9, 2026

করোনার মাঝে ভূমিকম্প

Date:

Share post:

রাজ্যে এবার ভূমিকম্প। করোনা আতঙ্কের মাঝে কেঁপে উঠল বাংলা। সকালে দক্ষিণবঙ্গের বাঁকুড়ায় কম্পণ অনুভূত হয়। সকাল ১১.২৪ মিনিট নাগাদ ভূমিকম্প হয় বাঁকুড়ায়। ভয়ে লকডাউন ভেঙে ঘরবন্দি মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসেন। আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়া জেলাজুড়ে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা কত তা এখনও জানা যায়নি। উৎপত্তিস্থল সমন্ধেও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে, মৃদু কম্পণ অনুভূত হয় আশপাশের জেলাগুলিতেও।

পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয় বাঁকুড়ায়। প্রথমটি ঃ- সময় ১১.১৯ মিনিট, উৎসস্থল লাক্ষাদ্বীপ, মাটির ১০ কিমি নিচে উৎস, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৪। ২ সেকেন্ড স্থায়ী হয় কম্পন।
দ্বিতীয় কম্পনটি অনুভূত হয় ১১ টা২৪ মিনিটে। উৎসস্থল – দুর্গাপুর থেকে ২১ কিমি পশ্চিমে। রিখটার স্কেলে মাত্রা ৪.১ ( তথ্য ঃ- মেটেরলজিক্যাল বিভাগ, বাঁকুড়া)

Related articles

শুভেন্দুর পরেই শপথ দিলীপের! মন্ত্রিসভার ‘সেকেন্ড ম্যান’ কে- বুঝিয়ে দিল গেরুয়া শিবির!

রাজ্যের প্রথম বিজেপি (BJP) সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। শনিবার, ব্রিগেডের মঞ্চে তাঁর...

শপথে বিজেপির চাঁদের হাট: মন্ত্রী হচ্ছেন শুভেন্দুসহ ৬

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা আগে হয়ে গিয়েছিল। রবীন্দ্রজয়ন্তীর সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী...

বাংলায় রবি প্রণাম: সোশ্যাল মিডিয়া থেকে ব্রিগেডে শ্রদ্ধা মোদির

আজ রবীন্দ্রজয়ন্তী। শনিবার পশ্চিমবঙ্গে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র...

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...