Tuesday, June 2, 2026

ভারতকে ধন্যবাদ জানালেন ট্রাম্প, মোদির উত্তর, আমাদের বন্ধুত্ব আরও শক্তিশালী হবে

Date:

Share post:

৪৮ ঘন্টা আগে হাইড্রোক্সিক্লোরোক্যুইন না পাঠালে ভারতকে দেখে নেবে আমেরিকা, অনেকটা এমনই হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ এর পর ভারত ওই ওষুধ পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করতেই পাল্টে গেলো ট্রাম্পের সুর৷ এই বিপদের সময়ে ভারত যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে তাতে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত হাইড্রোক্সিক্লোরোক্যুইনের মোট ২৯ মিলিয়ন ডোজ গুজরাটের তিনটি কারখানা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো হয়েছে।

হাইড্রোক্সিক্লোরোক্যুইন রফতানি করে আমেরিকাকে সাহায্য করার জন্যে ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এক টুইটে বলেছেন, “এই ভয়ঙ্কর বিপদের সময়ে ঘনিষ্ঠ বন্ধুদের থেকে সহযোগিতা প্রয়োজন হয়। ধন্যবাদ ভারত ও ভারতের জনগণকে। আমেরিকা এই উপকার ভুলে যাবে না। প্রধানমন্ত্রী মোদি করোনার বিরুদ্ধে লড়াইয়ে শুধু নিজের দেশ ভারতের পাশেই দাঁড়িয়েছেন তা নয়, বিশ্ব মানবতাকে সহায়তা করেছেন। এই দৃঢ় নেতৃত্বের জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই।

ট্রাম্পের এই টুইটের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মোদি বলেছেন, “এই সংকট কালে বন্ধুত্ব আরও নিবিড় হওয়া উচিত৷ ভারত-আমেরিকার বন্ধুত্ব আরও শক্তিশালী হবে৷ করোনা-আগ্রাসন রুখতে ভারত সম্ভাব্য সব চেষ্টা চালিয়ে যাবে”৷
এই মুহুর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে ৪ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত এবং ১৩,০০০ মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...