Tuesday, May 26, 2026

নামিবিয়া ম্যাচের আগে ফের চোটের ধাক্কা, জানুন টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্রথম একাদশ

Date:

Share post:

বৃহস্পতিবার  সন্ধ্যায় মুম্বইয়ের দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের(T20 World cup) দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া(Team India)। প্রতিপক্ষ নামিবিয়া(Namibia)। ধারে ভারে অনেক এগিয়ে ভারত। এখন প্রশ্ন কেমন হবে ভারতের প্রথম  একাদশ।

পেটের সমস্যায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিষেক শর্মাকে। বুধবারই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। নামিবিয়া ম্যাচে অভিষেক খেলবেন না তা স্পষ্ট নয়।  আগের দিন সাংবাদিক বৈঠকে এসে তিলক বর্মাও জানাতে পারলেন না অভিষেক খেলবেন কিনা।  একান্ত অভিষেক শর্মা খেলতে না পারলে সঞ্জু স্যামসনকে খেলানো হতে পারে।

চোটের সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় দলের। বুধবার অনুশীলনে চোট পেলেন ঈশান কিষাণ।  নেটে ব্যাট করতে নেমেছিলেন ভারতীয় তারকা ব্যাটার। আচমকাই বুমরাহের ইয়র্কার আছড়ে পড়ে তাঁর পায়ে। সঙ্গে সঙ্গে পড়ে যান ঈশান। বাঁ পা ধরে যন্ত্রণায় কাতরাতে থাকেন। ফিজিওরা মাঠে ছুটে আসেন। প্রাথমিক শ্রুষশা হয়। পরে আবার ব্যাটিং করেন।

জসপ্রীত বুমরাহও সুস্থ হয়ে গিয়েছেন।টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে চোট সারিয়ে ফেরা বুমরাহকে খেলানো হয়নি। সম্ভবত গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতেই তাঁকে মাঠে নামানো হবে।  তবে অভিষেকের মতোই তাঁরও খেলা নিশ্চিত নয়।বুধবার বুমরাহ অনুশীলনে নেমেই আগুন ঝরালেন। বুমরাহ না সিরাজ তা নিয়ে ধোঁয়াশা আছে। তিলক বলেছেন, “কালকের ম্যাচের জন্য তৈরি বুমরাহ। কিন্তু দলের কম্বিনেশন ভাবার জন্য হাতে এখনও সময় রয়েছে।”   বাকি মর্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দলই এই ম্যাচে খেলতে পারে।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- অভিষেক শর্মা/ সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ/ মহম্মদ সিরাজ, বরুণ চক্রবর্তী।

Related articles

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...

চাকরি সংরক্ষণে নতুন ১০০ পয়েন্ট রোস্টার, ওবিসি কোটা ৭ শতাংশ রেখে নয়া নির্দেশিকা জারি রাজ্যের

রাজ্য সরকারি চাকরিতে সংরক্ষণ নীতিতে বড়সড় রদবদল ঘটাল নতুন বিজেপি সরকার। সোমবার শ্রম দফতরের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি...

উলটা লটকাকর… শাহর নির্বাচনী ভাষণে হিংসা ছড়ানোর অভিযোগ, ফিরিয়ে দিল থানা!

বাংলার বিধানসভা নির্বাচনের প্রচারে যে ভাষার সন্ত্রাস বিজেপির নেতারা করেছিলেন, তার নেতৃত্ব দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর...

ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

পূর্ববর্তী সরকারের সব প্রকল্প ও সিদ্ধান্ত বাতিল করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। তা করতে গিয়ে কখনও তৃণমূলের চালু...