Wednesday, June 3, 2026

রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এল বারাকপুর কমিশনারেট

Date:

Share post:

রক্তের আকাল প্রতিবছরই হয়। তবে এবছর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সাধারণ মানুষ, ক্লাব বা সংগঠন থেকে বিভিন্ন স্বেছাসেবী সংগঠন তরফে যে রক্তদান শিবির হয়ে থাকে তা এবছর বন্ধ। তাই এবার এগিয়ে এলো বারাকপুর কমিশনারেট।

কোভিড- ১৯ নিয়ে আতঙ্কিত গোটা বিশ্ব। এই সময় বেড়েছে রক্তের চাহিদা। সেই চাহিদা মেটাতে এগিয়ে এসেছে বারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত থানা, ট্রাফিক বিভাগ ও সিভিক পুলিশরা। বৃহস্পতিবার ভাটপাড়া থানা ও কাঁপা ট্রাফিক গার্ডের তরফে রক্তদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাটপাড়া থানায় সি পি মনোজ ভার্মা, জয়েন্ট সি পি অজয় ঠাকুর পুলিশ ও সিভিক পুলিশ কর্মীদের ধন্যবাদ জানান। অন্যদিকে, কল্যানী এক্সপ্রেসওয়ের কাঁচরাপাড়া কাঁপা মোড়ে রক্তদান অনুষ্ঠানে ট্রাফিক বিভাগের পুলিশ কর্মী ও সিভিক পুলিশদের ধন্যবাদ জানান ডি সি ট্রাফিক বিশ্বজিৎ মাহাতো, ট্রাফিক আধিকারিক সুব্রত চন্দ।

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...