Thursday, June 4, 2026

উত্তরবঙ্গ মেডিক্যালে বন্ধ করোনা চিকিৎসা, সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

শুক্রবার থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনার চিকিৎসা হবে না। বৃহস্পতিবার উত্তরকন্যায় জেলাশাসক দীপাপ প্রিয়া পি সহ স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক করে রাজ্য করোনা বিশেষজ্ঞ কমিটি। সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে কমিটির প্রধান ডা: অভিজিৎ চৌধুরী সাংবাদিকদের জানান, “করোনা আক্রান্ত রোগীর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা হবে না।” পাশাপাশি তিনি বলেন, “কারও যদি জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্ট হয় তাহলে প্রথমেই তাঁকে নার্সিংহোমে যেতে হবে। চিকিৎসকরা মনে করলে সংশ্লিষ্ট রোগীকে আইসোলেশন পাঠানো হবে। কিন্তু সেটা মেডিক্যালে নয়। অন্য একটি নার্সিংহোম। সেখানেও যথেষ্ট ভালো পরিকাঠামো রয়েছে।” করোনা আক্রান্ত হলেই তাঁর মৃত্যু অবধারিত এমনটা নয় বলে আশ্বস্ত করেছেন তিনি। তাঁর কথায়, যেভাবে করোনা নিয়ে গুজব ছড়াচ্ছে তা ঠিক নয়। আতঙ্কেও অনেকে জ্ঞান হারায়। তাই অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ করোনা বাতাসে উড়ে বেড়ায়না। এসব গুজব বন্ধ করলে সকলেই আরও ভালো থাকবে।

Related articles

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...