Thursday, June 4, 2026

উত্তরবঙ্গ মেডিক্যালে বন্ধ করোনা চিকিৎসা, বিক্ষোভ স্থানীয়দের

Date:

Share post:

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে করোনার চিকিৎসা হবেনা। বৃহস্পতিবার বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য করোনা বিশেষজ্ঞ কমিটি। সিদ্ধান্ত হয় শুক্রবার থেকে প্রধাননগরের বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা হবে।

এদিন সকাল থেকে ওই এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখানো শুরু করেন। খবর পেয়েই নার্সিংহোমে যান রাজ্য সরকারের করোনা বিশেষজ্ঞ কমিটি। কমিটির প্রধান ডা: অভিজিৎ চৌধুরী স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি সাংবাদিকদের জানান, শুক্রবার থেকেই এই নার্সিংহোমে করোনা রোগীর চিকিৎসা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় বাসিন্দারা আপত্তি করেছেন। তাঁদের এই দাবি আমি সরকারের কাছে পৌঁছে দেব। সরকার চায়না মানুষের অসুবিধা করে চিকিৎসা করতে।” যারা বিক্ষোভ করছেন তাঁরা অবৈজ্ঞানিক ভাবে এসব করছে বলে মন্তব্য করেন অভিজিৎ চৌধুরী। এই নার্সিংহোমে চিকিৎসা হবে কিনা তা সরকারই ঠিক করবে বলে জানান তিনি।

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...